1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
‘আপনারাই ভুল রাজনীতি করে আওয়ামী লীগকে ফেরার সুযোগ দিচ্ছেন’ স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই জাতীয় অ্যাথলেটিকসে ৫৬৫ প্রতিযোগী, দীর্ঘমেয়াদি উন্নয়নে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে এবার নতুন এক সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য, পরিকল্পনা অনুযায়ী… ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু হাসপাতালে ভর্তি হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু; নিখোঁজ ২, মুমূর্ষু অবস্থায় উদ্ধার ১ রক্তশূন্যতা নিয়ে রামেকে ভর্তি ভূমিমন্ত্রী মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

এবার সু চির প্রধান সহযোগী গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৪ Time View

অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) জ্যেষ্ঠ নেতা উইন টাইনকে গ্রেফতার করেছে মিয়ানমারের সেনাবাহিনী। শুক্রবার ভোরের আগে আগে উইন টাইনকে ইয়াঙ্গুনে তার মেয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

শুক্রবার ভোরের আগে আগে টেলিফোনে বিবিসির সঙ্গে কথোপকথনে উইন টাইন জানান, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাকে রাজধানী নেপিদোতে নিয়ে যাচ্ছে।

রাষ্ট্রদ্রোহ আইনে আটক করার কথা বললেও ঠিক কী অভিযোগ, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি।

মিয়ানমারে রাষ্ট্রদ্রোহ মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

এনএলডির ৭৯ বছর বয়সী এ নেতা সু চির খুবই ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে পরিচিত। মিয়ানমারে এ দফার অভ্যুত্থানের পর সেনাবাহিনী ও এর প্রধান মিন অং হ্লাইংয়ের সমালোচনা করে একাধিক সাক্ষাৎকারও দিয়েছিলেন তিনি।

কয়েকদিন আগে স্থানীয় ম্যাগাজিন ফ্রন্টিয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে টাইন অভ্যুত্থানের কারণে মিয়ানমারের সেনাবাহিনীকে ‘অসম্মানের ভেতর দিয়ে যেতে হবে’ বলে মন্তব্য করেছিলেন।

তিনি বলেছিলেন, ‘এ মুহূর্তে অভ্যুত্থান করে তারা যে বিজ্ঞ নয় এবং সংকীর্ণমনা তা দেখাল তারা। ১৯৬২ সালে জেনারেল নে উইনের অভ্যুত্থান দেখেছি আমি। তার ওই অভ্যুত্থানের কারণে মিয়ানমারের অর্থনীতিকে ২৬ বছর ভুগতে হয়েছে।’

মার্কিন বার্তা সংস্থা এপির তথ্য মতে, গত সোমবার সামরিক অভুত্থ্যানের পর এ পর্যন্ত ১৩০ জনের বেশি রাজনৈতিক ও আইনপ্রণেতাকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ