1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

ব্রিটেনে করোনায় প্রাণহানি ১ লাখ ১০ হাজার ছাড়াল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৭ Time View

করোনা পরিস্থিতির উন্নতি নেই ইউরোপের দেশ ব্রিটেনে। সেখানে টিকা প্রয়োগের মাঝেও প্রতিদিনই অসংখ্য মানুষের প্রাণহানি ঘটছে। পাশাপাশি আক্রান্ত হচ্ছে বহু মানুষ। গত একদিনেও ৯শ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা ১ লাখ ১০ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে পিছিয়ে সুস্থতার হার। ফলে বাড়ছে শঙ্কা ও উদ্বেগ।

যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, গত একদিনে ২০ হাজার ৬৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৩৮ লাখ ৯২ হাজার ৪৫৯ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণহানি ঘটেছে ৯১৫ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে এক লাখ ১০ হাজার ২৫০ জনে ঠেকেছে।

অন্যদিকে এখন পর্যন্ত দেশটিতে করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ২৮ হাজার ৫১০ জন রোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ও বেঁচে ফিরেছেন ২৩ হাজার ৫৯৭ জন।

এদিকে আশঙ্কাজনকহারে ছড়িয়ে পড়ায় ভাইরাসটি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এতে হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় লেগেই আছে। এমতাবস্থায় লন্ডনে জরুরি অবস্থা জারি রয়েছে। স্থানীয় সময় গত ৮ জানুয়ারি লন্ডনের মেয়র সাদিক খান এ ঘোষণা দেন। এ সময়ে জনসাধারণকে ঘরে থাকার অনুরোধ জানান তিনি।

দেশটিতে ক্রমাগত ভয়াবহ রূপ নিচ্ছে করোনার নতুন স্ট্রেইন। টিকা প্রয়োগ শুরু হলেও এখন পর্যন্ত তার সুফল তেমনটা মিলেনি বলেই জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ফলে পরিস্থিতি আরও সংকটের দিকে পৌঁছাচ্ছে, হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।

করোনাভাইরাসের নতুন স্ট্রেইন থেকে ঝুঁকি এড়াতে ১৮ জানুয়ারি (সোমবার) থেকে সব ধরনের ভ্রমণ পথ বন্ধ করেছে যুক্তরাজ্য। যা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এর মধ্যে কেউ যদি দেশটিতে প্রবেশ করতে চায় তা হলে তাকে কোভিড পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ