1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফিফা থেকে বড় অঙ্কের আর্থিক সহায়তা পেতে পারে বাংলাদেশ গ্যাসের চুলার পাইপে মিললো ৬ হাজার ইয়াবা, মূল হোতা আটক ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট বিশ্বের অন্যতম ব্যয়বহুল স্পেকট্রাম, নবায়নের চাপে পরীক্ষায় টেলিকম খাতের বিনিয়োগ সক্ষমতা এশিয়ান গেমসে বড় বহর নিয়ে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন নেতার মাজারের সামনে হাতবোমা বিস্ফোরণ ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের ওপর ‘হামলার’ বিচার দাবি ব্যাংক খাতে তদারকি: ‘কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি আরও ২টি সংস্থা দরকার’ ‘ড্রেসিংরুমটাই বদলে দিয়েছি, এখন সবাই জানে কী করতে হবে’ ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি

সাবেক কাউন্সিলর রাজীবের জামিন আবেদনের শুনানি আজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ১০১ Time View

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব জামিন চেয়ে আবেদন করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আবেদনের পক্ষে আইনজীবী হচ্ছেন এম ফেরদৌস আল বশির।

ক্যাসিনোবিরোধী অভিযানের সময় গতবছর ১৯ অক্টোবর ডিএনসিসি’র ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘সুলতান’ খ্যাত তারেকুজ্জামান রাজীবকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূতভাবে ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৯০৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগে গতবছর ৬ নভেম্বর সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলা করে দুদক।

মামলায় ঢাকার বিশেষ জজ আদালত গত ৬ ফেব্রুয়ারি রাজীবের জামিন আবেদন খারিজ করে দেন। এরপর হাইকোর্টে জামিনের আবেদন করা হলে সেটিও খারিজ হয়ে যায় গত ১৫ জুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ