1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফিফা থেকে বড় অঙ্কের আর্থিক সহায়তা পেতে পারে বাংলাদেশ গ্যাসের চুলার পাইপে মিললো ৬ হাজার ইয়াবা, মূল হোতা আটক ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট বিশ্বের অন্যতম ব্যয়বহুল স্পেকট্রাম, নবায়নের চাপে পরীক্ষায় টেলিকম খাতের বিনিয়োগ সক্ষমতা এশিয়ান গেমসে বড় বহর নিয়ে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন নেতার মাজারের সামনে হাতবোমা বিস্ফোরণ ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের ওপর ‘হামলার’ বিচার দাবি ব্যাংক খাতে তদারকি: ‘কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি আরও ২টি সংস্থা দরকার’ ‘ড্রেসিংরুমটাই বদলে দিয়েছি, এখন সবাই জানে কী করতে হবে’ ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি

কক্সবাজারের এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বদলি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ১২০ Time View

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলিদের মধ্যে রয়েছেন কক্সবাজারের আলোচিত পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন।
আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়। কক্সবাজার থেকে তাকে রাজশাহী জেলার পুলিশ এসপি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
অন্যান্যদের মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মাসুদুর রহমানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলামকে ঝিনাইদহ জেলার এসপি এবং রাজশাহী জেলার এসপি মো. শহিদুল্লাহকে ডিএমপি সদরদফতরে ডিসি হিসেবে পাঠানো হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কক্সবাজারে সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মো. রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার পর ওসি প্রদীপ কুমার দাস এবং এসআই লিয়াকতসহ সাতজনকে গ্রেফতার করা হলেও এই ঘটনায় ঘুরেফিরে কক্সবাজারের এসপি এ বি এম মাসুদ হোসেনের দায়িত্বহীনতার অভিযোগ ওঠে।
সিনহার পরিবারের পক্ষ থেকে দায়ের করা হত্যা মামলায় এসপির নাম উল্লেখ করার আবেদন করলেও আদালত তা খারিজ করে দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ