1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফিফা থেকে বড় অঙ্কের আর্থিক সহায়তা পেতে পারে বাংলাদেশ গ্যাসের চুলার পাইপে মিললো ৬ হাজার ইয়াবা, মূল হোতা আটক ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট বিশ্বের অন্যতম ব্যয়বহুল স্পেকট্রাম, নবায়নের চাপে পরীক্ষায় টেলিকম খাতের বিনিয়োগ সক্ষমতা এশিয়ান গেমসে বড় বহর নিয়ে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন নেতার মাজারের সামনে হাতবোমা বিস্ফোরণ ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের ওপর ‘হামলার’ বিচার দাবি ব্যাংক খাতে তদারকি: ‘কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি আরও ২টি সংস্থা দরকার’ ‘ড্রেসিংরুমটাই বদলে দিয়েছি, এখন সবাই জানে কী করতে হবে’ ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি

আবরার হত্যা মামলার চার্জ শুনানি আজ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৯৫ Time View

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বি হত্যা মামলার ৯ আসামির চার্জ শুনানি আজ ধার্য রয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত চার্জ শুনানি হবে।
এর আগে গত ২ সেপ্টেম্বর ২৫ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের প্রার্থনা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, এহেসানুল হক সমাজী ও অ্যাডভোকেট মো. আবু আব্দুল্লাহ ভূঁইয়া।
এর পর ১৩ আসামির পক্ষে তাদের আইনজীবী অব্যাহতি চেয়ে শুনানি করেন। ৯ আসামির পক্ষে চার্জ শুনানি হয়নি। অপর তিন আসামি পলাতক থাকায় তাদের পক্ষে চার্জ শুনানি হচ্ছে না।
মামলায় আসামিরা হলেন- ছাত্রলীগের বুয়েট শাখার বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মুহতামিম ফুয়াদ, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার ওরফে অপু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন ওরফে শান্ত, আইন বিষয়ক উপ-সম্পাদক অমিত সাহা, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ইফতি মোশাররফ সকাল, ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহম্মেদ মুন্না, কর্মী মুনতাসির আল জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর, মুজাহিদুর রহমান, মনিরুজ্জামান মনির, আকাশ হোসেন, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান মাজেদ, শামীম বিল্লাহ, মুয়াজ ওরফে আবু হুরায়রা, এএসএম নাজমুস সাদাত, আবরারের রুমমেট মিজানুর রহমান, শামসুল আরেফিন রাফাত, মোর্শেদ অমত্য ইসলাম, এস এম মাহমুদ সেতু, মুহাম্মদ মোর্শেদ-উজ-জামান মণ্ডল ওরফে জিসান, এহতেশামুল রাব্বি ওরফে তানিম ও মুজতবা রাফিদ।
আসামিদের মধ্যে প্রথম ২২ জন কারাগারে ও তিনজন পলাতক। আর ৮ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয়তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওই বছরের ৭ অক্টোবর চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরারের বাবা বরকতুল্লাহ। ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ