1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

চাল আত্মসাৎ : ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৫ Time View

সরকারি গুদামের চাল পরস্পর যোগসাজসে আত্মসাতের অভিযোগে সরকারি কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদক সমন্বিত কার্যালয়-২ এ দুদকের সহকারী পরিচালক রতন কুমার দাশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় কক্সবাজার জেলার কুতুবদিয়া বড়ঘোপ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ পাল চৌধুরীসহ ছয়জনকে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন বড়ঘোপ খাদ্য গুদামের খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী মো. শাহজাহান মিন্টু, নিরাপত্তা প্রহরী নিজাম উদ্দিন, কক্সবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের স্প্রেম্যান মো. শাহজাহান ও ঠিকাদার দিলরুবা হাসান ও সেলিম রেজা।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, মামলাটি দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন রেকর্ড করেছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ৮৫ লাখ ২৫ হাজার ৪৩৭ টাকার সরকারি চাল আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এখন মামলার পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ