1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

সব ধরনের বন্যপ্রাণী খাওয়া নিষিদ্ধ করেছে উহান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৪২ Time View

চীনের উহান শহরে সব ধরনের বন্যপ্রাণী খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বজুড়ে প্রলয় সৃষ্টিকারী প্রাণঘাতী নভেল করোনাভাইরাস এই উহান শহরেরই একটি সামুদ্রিক বাজার থেকে প্রথম ছড়িয়েছিল বলে অভিযোগ রয়েছে। বন্যপ্রাণী বিক্রির জন্য প্রসিদ্ধ বাজারটি থেকে বাঁদুড় অথবা প্যাঙ্গোলিনের মাধ্যমেই প্রথম করোনাভাইরাস ছড়িয়েছিল বলে ধারণা করা হয়।

এবার সেই উহান শহরে সব ধরনের বন্যপ্রাণী কেনাবেচা, শিকার ও খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) উহান কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানায়। খাওয়া নিষিদ্ধ প্রাণীর তালিকায় আছে- যে কোনো ধরনের বন্যপ্রাণী, সংরক্ষণের তালিকায় থাকা জলজ প্রাণী, বন্দি অবস্থায় প্রজনন করে এমন প্রাণী।

এদিকে উহান শহর কর্তৃপক্ষ এমন সময় এ সিদ্ধান্ত ঘোষণা করলো যখন বন্যপ্রাণীর অবৈধ ব্যবসা বন্ধে দেশের ভেতরে এবং আন্তর্জাতিক মহলে তীব্র চাপের মুখে পড়েছে চীন সরকার। এরই পরিপ্রেক্ষিতে চীনের কৃষি মন্ত্রণালয় সম্প্রতি খামারে পালনযোগ্য পশুপাখির একটি তালিকা দিয়েছে। সে তালিকায় কুকুরসহ নির্দিষ্ট কিছু প্রাণীর নাম বাদ দেয়া হয়েছে।

হুবেই প্রদেশের রাজধানী উহান নগর কর্তৃপক্ষ মাংস খাওয়া নিষিদ্ধ করার পাশাপাশি শহরের সীমানার মধ্যে কোনো বন্যপ্রাণী শিকারও নিষিদ্ধ করেছে। উহানকে ‘বন্যপ্রাণীর অভয়াশ্রম’ঘোষণা করা হয়েছে। একমাত্র সরকারি অনুমোদন সাপেক্ষে গবেষণা, সংখ্যা নিয়ন্ত্রণ, মহামারি রোগবালাই পর্যবেক্ষণ এবং অন্যান্য বিশেষ পরিস্থিতিতেই শুধু বন্যপ্রাণী শিকার করা যাবে।

গত বছরের শেষের দিকে উহানেই সর্ব প্রথম করোনা ভাইরাসের সূত্রপাত হয়। সে সময় কর্তৃপক্ষ ভাইরাসের উৎপত্তিস্থল হিসেবে বন্যপ্রাণী কেনাবেচা হয় উহানের এমন একটি বাজারের দিকে আঙুল নির্দেশ করেছিল। এর কিছুদিন পর চলতি বছরের জানুয়ারিতে সাময়িকভাবে বন্যপ্রাণী কেনা-বেচা নিষিদ্ধ করে চীন। এর আগে সার্স ভাইরাস ছড়িয়ে পড়লেও বন্যপ্রাণী কেনা-বেচা সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল দেশটি।

এদিকে এতো কিছুর পরও চীনের বিভিন্ন জায়গায় গোপনে বন্যপ্রাণী কেনা-বেচা হচ্ছে বলে নানা প্রতিবেদন আসছে। এরই মাঝে উহান কর্তৃপক্ষ বিশেষ ঘোষণা দিয়ে বন্যপ্রাণী খাওয়া ও কেনা-বেচা নিষিদ্ধ করলো।

করোনা ভাইরাসের মূল উৎস কী, তা এখন পর্যন্ত সুনিশ্চত না হওয়া গেলেও, বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে এটি প্রাণীর শরীর থেকে ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

সূত্র- সিবিএস নিউজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ