1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭৫, মুচলেকায় মুক্তি ১৩৩ জনের খুলনায় এবার দিনে-দুপুরে যুবদল নেতাকে গুলি প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ফেরানো ‘অভ্যন্তরীণ বিষয়’: শামা ওবায়েদ দেশের প্রেক্ষাগৃহে ডিসির হরর সিনেমা ‘ক্লেফেইস’ সাদপন্থিরা টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না, দাবি জোবায়ের অনুসারীদের জাতিসংঘ সংস্কারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন হুমায়ুন কবির ওয়ালটনের হাউজফুল অফারে ঘরভর্তি পণ্য, বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাকের সুযোগ পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: চসিক মেয়র কমনওয়েলথ কাবাডিতে কানাডাকে উড়িয়ে দিল বাংলাদেশ টঙ্গীতে সাদপন্থীদের ইজতেমা কার্যক্রম বন্ধের দাবি হেফাজতের

ওয়ালটনের হাউজফুল অফারে ঘরভর্তি পণ্য, বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাকের সুযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

শীত মৌসুম সামনে রেখে দেশজুড়ে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ শুরু করেছে ওয়ালটন। এ উপলক্ষে ‘ওয়ালটন হাউজফুল অফার’-এর আওতায় ফ্রিজ, টেলিভিশন, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল নিবন্ধন করলেই ক্রেতারা পেতে পারেন ঘরভর্তি পণ্য বিনা মূল্যে। পাশাপাশি রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জেতার সুযোগ। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন।

শনিবার (২৪ অক্টোবর) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পেইনটির উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রথম দিনেই ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেয়েছেন খুলনার গৃহিণী শতরূপা বিশ্বাস। ১৭ অক্টোবর খুলনার ডাকবাংলা ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে তিনি এ উপহার জেতেন।

শতরূপার উপহার তালিকায় রয়েছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য। একটি ফ্রিজ কিনে এতগুলো পণ্য উপহার পাওয়ায় তাঁর পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। বিষয়টি এলাকায়ও ব্যাপক সাড়া ফেলেছে।

ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটাল মাধ্যমে বক্তব্য দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

অনুষ্ঠানে জানানো হয়, ক্যাম্পেইন চলাকালে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে নির্ধারিত পণ্য কেনার পর ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পণ্যের বারকোড ব্যবহার করে ডিজিটাল নিবন্ধন করা হবে। এরপর স্বয়ংক্রিয় কম্পিউটার ব্যবস্থার মাধ্যমে ফিরতি খুদে বার্তায় উপহার পাওয়ার তথ্য জানানো হবে। শোরুম কর্তৃপক্ষ পরে গ্রাহকের কাছে উপহার হস্তান্তর করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটনের চেয়ারম্যান এস এম শামছুল আলম গ্রাহকসন্তুষ্টি, পণ্যের গুণগত মান ও সেবার উৎকর্ষ বজায় রাখার ওপর গুরুত্ব দেন। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে ওয়ালটনের দীর্ঘদিনের সম্পর্ক আরও দৃঢ় হবে।

ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ক্যাম্পেইন সফল করতে দেশজুড়ে প্রচার কার্যক্রম জোরদার এবং অফারের প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।

ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, গ্রাহকদের আস্থা ওয়ালটনের ব্যবসায়িক সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি। সন্তুষ্ট গ্রাহকেরা শুধু পণ্য কেনেন না, বরং ব্র্যান্ডের প্রতি দীর্ঘমেয়াদি বিশ্বাস গড়ে তোলেন এবং অন্যদের কাছেও ইতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। গ্রাহকদের এই আস্থার প্রতি সম্মান জানাতেই এবারের ক্যাম্পেইনে ঘরভর্তি পণ্য ও বিদেশ ভ্রমণের সুযোগ রাখা হয়েছে। উপহার বিতরণ ও পণ্য নিবন্ধনের প্রতিটি ধাপে স্বচ্ছতা এবং মানসম্মত গ্রাহকসেবা নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন।

ওয়ালটন জানিয়েছে, বিক্রয়োত্তর সেবা আরও দ্রুত ও সহজ করতে প্রতিষ্ঠানটি ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে। এতে গ্রাহকের বিস্তারিত তথ্য ওয়ালটনের নিজস্ব সার্ভারে সংরক্ষিত থাকে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজে সেবা নেওয়া সম্ভব। গ্রাহকদের ডিজিটাল নিবন্ধনে উৎসাহিত করতে নিয়মিত এ ধরনের ক্যাম্পেইন আয়োজন করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মো. রায়হান, ওয়ালটন হাই-টেকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইভা রিজওয়ানা নিলু, উপব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জাকির এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের বিক্রয় বিভাগের প্রধান মো. ফিরোজ আলম। তাঁরা ক্যাম্পেইনের প্রচার, বিক্রয় কার্যক্রম জোরদার এবং ক্রেতাদের কাছে অফারের সুবিধা পৌঁছে দেওয়ার বিষয়ে কথা বলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শাহজালাল হোসেন লিমন, প্রধান বিপণন কর্মকর্তা জোহেব আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডিজিটাল মাধ্যমে যুক্ত হন দেশজুড়ে ওয়ালটন প্লাজা ও ডিলার নেটওয়ার্কের প্রতিনিধিরাও।

ছবির ক্যাপশন: ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫-এর ‘ওয়ালটন হাউজফুল অফার’ উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ