1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী সিদ্ধিরগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার অবশেষে হরমুজ প্রণালী পার হলো ‘বাংলার জয়যাত্রা’

ঘূর্ণিঝড় আম্পান : বৃষ্টিতে ডুবে গেছে কলকাতার বিমানবন্দর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৪৪ Time View

ঘূর্ণিঝড় আম্পানের ৬ ঘণ্টার তাণ্ডব ও প্রবল বৃষ্টিপাতে কলকাতা বিমানবন্দর ডুবে গেছে ও বিমানবন্দরটির বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ওপর দিয়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে বয়ে যাওয়া ঝড় ও সঙ্গে ভারি বৃষ্টিপাত ধ্বংসের একটি ধারা রেখে গেছে। খবর এনডিটিভির।
শেষ খবর পাওয়া পর্যন্ত কলকাতাসহ রাজ্যটির দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
কলকাতা বিমানবন্দরের অন্তত একটি টারমাক, কয়েকটি রানওয়ে ও হ্যাঙ্গার পানিতে তলিয়ে গেছে। বিমানবন্দরের একটি অংশে কয়েকটি হ্যাঙ্গারের ছাদ ধসে পড়েছে, গণমাধ্যমে আসা ছবিতে এমনটি দেখা গেছে।
একটি উড়োজাহাজকে হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, অব্যবহৃত দুটি হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়ে মেরামতের অযোগ্য হয়ে পড়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত বিমানবন্দরটির সব কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে ২৫ মার্চ থেকে ভারতজুড়ে লকডাউন শুরু হয়। তখন থেকে এ বিমানবন্দরে যাত্রী চলাচল বন্ধ আছে। শুধু মালবাহী বিমান ও আটকে পড়া লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য কিছু ফ্লাইট চলাচল করছিল।
স্থানীয় সময় বুধবার দুপুর প্রায় আড়াইটার দিকে আম্পান বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গের উপকূল হয়ে স্থলে উঠে আসতে শুরু করে। এর পর থেকে শুরু হওয়া তীব্র ঝড় ও প্রবল বৃষ্টিতে গাছপালা উপড়ে পড়ে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়, কলকাতা ও বহু এলাকার অনেক ঘরবাড়ি ভেঙে পড়ে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সবচেয়ে খারাপ অবস্থা দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায়। ৯৯.৯৯ শতাংশ ধ্বংস হয়ে গিয়েছে। পুরো পরিস্থিতির রিপোর্ট পেতে ৩-৪ দিন লাগবে।
আজ বৃহস্পতিবার বিকালে আম্পান মোকাবেলায় প্রাথমিক বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। রাজ্যের এ প্রাকৃতিক দুর্যোগে তিনি স্তম্ভিত, স্বজন হারানোর বেদনা পাচ্ছেন বলে জানিয়েছেন মমতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ