1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

দিনে সাড়ে আট লাখ জনের বেশি করোনা টেস্ট করছে উহান

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২০
  • ৪৯ Time View

চীনের করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল উহান শহর আট লাখ ৫৬ হাজার একশ ২৮ জনের কভিড-১৯ রোগের টেস্ট করেছে। করোনা ঠেকাতে মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ এই পরীক্ষা চলায়। এর আগের দিন সোমবার চার লাখ ৬৭ হাজার আটশ ৪৭ জনের করোনা টেস্ট করানো হয়। এই তথ্য জানিয়েছে উহানের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

জানা যায়, এপ্রিলের ৮ তারিখ চীনের উহানে লকডাউন উঠিয়ে নেওয়া হয়। মে মাসের ৯ থেকে ১০ তারিখের মধ্যে এক আবাসনে করোনার ক্লাস্টার ধরা পড়ে। এই মারণ রোগের কোনো লক্ষণ ছাড়াই কয়েকজনের মধ্যে ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

এরপর মের ১৪ তারিখ থেকে এসিম্পটোমেটিক (রোগের লক্ষণ দেখা দেয় না এমন) করোনা রোগীদের চিতিৎসা দেওয়া জন্য একটি ক্যাম্পেইন পরিচালনা করা হয়। আর সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে গণহারে করোনার পরীক্ষা করা হচ্ছে।

করোনার প্রদুর্ভাব প্রথমে চীনের উহানে দেখা গেলেও বর্তমানে দু’শ ১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ১৫ হাজার ছয়শ ৭৬ জন মানুষ। করোনায় আক্রান্ত হয়ে তিন লাখ ২৫ হাজার পাঁচশ নয়জন মানুষ মারা গেছেন। আর এই মারণ ভাইরাসের কালো থাবা থেকে সুস্থ হয়ে ফিরেছেন ১৯ লাখ ৭৯ হাজার দু’শ ২৩ জন মানুষ। আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবচেয়ে উপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সূত্র: রয়টার্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ