1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

সেপ্টেম্বরে ৩০ মিলিয়ন করোনা ভ্যাকসিন বানাবে ব্রিটেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৩৮ Time View

মানবদেহে সফল প্রয়োগ হলে আগামী সেপ্টেম্বরেই ৩০ মিলিয়ন ডোজ করোনা ভ্যাকসিন বানাবে ব্রিটেন। এমনটাই জানিয়েছেন বিজনেস সেক্রেটারি অলোক শর্মা।

অক্সফোর্ড ইউনিভার্সিটি কর্তৃক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগ করা হয়েছে গত এপ্রিল মাসে। তা সফল হলে আগামী সেপ্টেম্বরের ভেতরে ৩০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন তৈরি করা হবে বলে ঘোষণা দিয়েছেন ব্রিটিশ বিজনেস সেক্রেটারি অলক শর্মা।

রবিবার সরকারের নিয়মিত প্রেস ব্রিফিংয়ের সময় এ ঘোষণা দেন বিজনেস সেক্রেটারি। আস্ট্রজেনিকা নামে একটি ফার্মিসিটিউক্যাল কোম্পানি এই ভ্যাকসিন তৈরি করবে এবং এর মূল্য ব্রিটিশ সাধারণ জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হবে বলেও আশ্বাস দেন অলক শর্মা। তবে অক্সফোর্ড ইউনির্ভাসিটির ভ্যাকসিন তৈরির চেস্টা যে সফল হবে তারও কোনো নিশ্চয়তা নেই বলেও সতর্ক করেন তিনি।

অক্সফোর্ড ইউনিভার্সিটিতে করোনাভাইরাসের ভ্যাকসিনের ক্লিনিক্যাল পরীক্ষা শেষে চলতি সপ্তাহে মানবদেহে প্রয়োগ করা হয়েছে।

এদিকে লন্ডনের ইম্পেরিয়াল কলেজেও করোনার ভ্যাকসিন তৈরি হচ্ছে। জুন মাসের প্রথম দিকে তা পরীক্ষামূলকভাবে মানব দেহে প্রয়োগ করা হবে।

বিজনেস সেক্রেটারি অলক শর্মা জানান, ভ্যাকসিন তৈরির জন্যে সরকার অতিরিক্ত আরো ৮৪ মিলিয়ন পাউন্ড ফান্ড বরাদ্দ দিয়েছে। এর আগে ৪৭ মিলিয়ন ফান্ড দিয়েছিল সরকার।

বিজনেস সেক্রেটারি জানান, অক্সফোর্ড অথবা ইম্পেরিয়াল যেখানেই প্রথম করোনা ভ্যাকসিনে সাফল্য আসবে সেখান থেকেই সর্ব প্রথম ব্রিটিশ সর্বসাধরনের জন্যে সেপ্টেম্বরের ভেতরে ৩০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন তৈরি করবে আস্ট্রজেনিকা। এই ফার্মাসিটিউক্যাল ফার্মের সঙ্গে অন্তত ১শ মিলিয়ন করোনা ভ্যাকসিন তৈরির চুক্তি করে রেখেছে সরকার।

অলক শর্মা জানিয়েছেন, ২০২১ সালের সামারের ভেতরে ইউকেতে করোনা ভ্যাকসিন ম্যানোফ্যাকচারিং সেন্টার খুলবে সরকার। সেখান থেকে ছয় মাসের ভেতরে ইউকের প্রতিটি মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে।

এই ঘোষণা আসলো লকডাউন ঘোষণার পর থেকে আজ সবচেয়ে কম মৃত্যুর দিনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭০ জনের। যা গত ৮ সপ্তাহের মধ্যে কম। ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয় সর্বমোট মৃত্যুবরণ করেছেন ৩৪৬৩৬জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ