1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

৩১ দেশের মানুষ তুরস্ক যেতে পারবে চিকিৎসার জন্য

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৫১ Time View

করোনা সংক্রমণ ও মৃত্যু দুই কমে এসেছে তুরস্কে। তাই ক্রমান্বয়ে দেশটি অর্থনীতিও খুলে দেয়ার উদ্যোগ নিয়েছে। প্রথম অবস্থায স্বাস্থ্য পর্যটন খুলে দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে বিদেশি যারা চিকিৎসার জন্য আসবেন তাদের আইসোলেশনসহ বেশকিছু নিয়ম নীতি মেনেই আসতে হবে। যেমন একজন রোগী সঙ্গে সর্বোচ্চ দুইজন নিয়ে আসতে পারবেন। তাদের কভিড-১৯ পরীক্ষার মধ্যদিয়েই দেশটিতে প্রবেশ করতে হবে।

যদি নিজ দেশে পরীক্ষা করার সুযোগ থাকে, তাহলে রোগী ও তার সেবকরা নিজ দেশেই কভিড-১৯ পরীক্ষা করে ৪৮ ঘন্টা আগের রিপোর্ট নিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে যাদের কভিড-১৯ নেগেটিভি আসবে তাদের কেবল দেশটিতে ঢুকতে দেয়া হবে। আগেই হাসপাতাল বা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে। দেশটিতে প্রবেশ করার পর রোগী এবং তার সেবকরা সরাসরি হাসপাতালে যাবেন। অন্য কোথাও যেতে পারবেন না। সেখানেই তাদের থাকার ব্যবস্থা হবে।

বলা হয়, ৩১ দেশের রোগীরা ২০ মে থেকে তুরস্কে স্বাস্থ্যসেবা গ্রহণে যেতে পারবেন। দেশগুলোর মধ্যে রয়েছে- ইরাক, লিবিয়া, আজারবাইজান, জর্জিয়া, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাখাস্তান, গ্রিস, ইউক্রেন, রাশিয়া, জিবুতি, আলজেরিয়া, কসোভো, মেসেডোনিয়া, আলবেনিয়া, বসনিয়া এবং হার্জেগোভিনা, রোমানিয়া, সার্বিয়া, বুলগেরিয়া, মলদোভা, সোমালিয়া, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, জার্মানি, যুক্তরাজ্য, নেদাল্যান্ডস, পাকিস্তান, কিরগিস্তান এবং তার্কিস রিপাবলিক অব নর্দান সাইপ্রাস।

সাম্প্রতিক স্বাস্থ্য পর্যটনে আকর্ষনীয় হয়ে উঠেছে তুরস্ক। ২০১৮ সালে দেশটিতে ১০ লাখ বিদেশি যায় চিকিৎসার জন্য।

সূত্র: ডেইলি সাবাহ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ