1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

লকডাউন শিথিল, ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে ইতালি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৫০ Time View

ইতালিতে করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই লাখ ২৩ হাজার আটশ ৮৫ জন এবং প্রাণহানি ঘটেছে অন্তত ৩১ হাজার ছয়শ ১০ জনের। বর্তমানে সে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৭২ হাজার ৭০ জন।

বর্তমানে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকায় লকডাউন শিথিল করে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে যাতায়াত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ইতালি।

জানা গেছে, ৩ জুন থেকে লকডাউন খুলে গিয়ে চলাচল স্বাভাবিক হবে। তবে করোনা সংক্রমণ যেন আবারো ফিরে না আসে সেজন্য শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়গুলো আরো দীর্ঘদিন সবাইকে মানতে হবে।

আজ শনিবার সে দেশের প্রধানমন্ত্রী গুইসেপে কন্টে একটি আদেশে স্বাক্ষর করেছেন। এতে করে আজ থেকেই সে দেশের নাগরিকরা দেশের অভ্যন্তরে সীমিত পরিসরে চলাচল করতে পারবেন।

এর আগে চলতি বছরের মার্চের শুরুর দিকে লকডাউন ঘোষণা করে ইউরোপের এই দেশ। সে দেশে ব্যাপক হারে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল।

যুক্তরাষ্ট্র ও ব্রিটেন গুরুতর অবস্থায় যাওয়ার আগে করোনায় বারবার উচ্চারিত হচ্ছিল ইতালির নাম। কিন্তু ধীরে ধীরে সে দেশে সংক্রমিত হওয়ার হার কমেছে। সে কারণে ৪ মে থেকেই লকডাউন কিছুটা শিথিল হয়েছে।

সূত্র : স্কাই নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ