1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনায় মোটরসাইকেলে এসে যুবদল নেতাকে গুলি মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র: ১.৩ বিলিয়ন ডলার আসবে কোথা থেকে? মিডল্যান্ড ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৩৫৯ ঃ মৃত্যু ১ খুলনায় সকালে যুবদল নেতা, সন্ধ্যায় মুদি দোকানিকে গুলি এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ ‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে বিশেষ চিকিৎসাসেবা, চালু হলো ‘গ্রিন চ্যানেল’ ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলার প্রশিক্ষণ পরিকল্পনা’ কিমের ‘পরিবর্তনের জন্য সিআইএর সঙ্গে কাজ করুন’, কিউবার নাগরিকদের বললেন রুবিও

উ. কোরিয়ার গোয়েন্দা প্রধান ও দেহরক্ষীকে সরালেন কিম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৪৯ Time View

এবার উত্তর কোরিয়ার গোয়েন্দা প্রধান জাং কিল সং ও নিজের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর প্রধান ইয়ুন জং রিনকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন দেশটির রাষ্ট্রনায়ক কিম জং উন। অসুস্থতার গুজব উড়িয়ে দিয়ে সম্প্রতি জনসম্মুখে আসার পর এই সিদ্ধান্ত নিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার নতুন গোয়েন্দা প্রধান হিসেবে সেনাবাহিনীর জেনারেল রিম কোয়াং ইলকে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া ইয়ুন জং রিম’র পরিবর্তে কোয়াং চ্যাং সিক নামের একজনকে নিজের দেহরক্ষী বাহিনীর প্রধানের দায়িত্ব দিয়েছেন কিম। তবে কি কারণে এই পরিবর্তন সেই বিষয়ে উত্তর কোরিয়া সরকারের পক্ষ থেকে বিস্তারিতভাবে কিছু বলা হয়নি।

এদিকে ধারণা করা হচ্ছে, শুধু এই দুজনই নয় উত্তর কোরিয়া সরকারের আরো বেশ কিছু কর্মীকে বরখাস্ত করতে পারেন কিম। কিমের জন সম্মুখে আসার পর অনেক বিশ্লেষক দাবি করেছিলেন, সরকারের মধ্যে থাকা বিশ্বাসঘাতকদের বের করা জন্য নিজেই মৃত্যুর গুজব ছড়িয়েছিলেন কিম জং উন। গত মাসে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর চাউর হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা গুরুতর। কিমের মৃত্যু হয়েছে বলেও দাবি করে অনেক সংবাদ মাধ্যম। তবে সব গুজব উড়িয়ে দিয়ে গত ১ মে জনসম্মুখে আসেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ