1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ

বাণিজ্য চুক্তি বাস্তবায়নে সম্মত চীন-যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৪৬ Time View

চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল গত জানুয়ারিতে স্বাক্ষরিত বাণিজ্যিক চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে ‘অনুকূল পরিবেশ সৃষ্টির’ ব্যাপারে শুক্রবার সম্মত হয়েছে। মহামারি করোনাভাইরাস ছড়ানো প্রশ্নে সাম্প্রতিক বিরোধ সত্ত্বেও তারা এ ব্যাপারে সম্মত হলো। বেইজিংয়ের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, দেশটির উপ-প্রধানমন্ত্রী লিউ হি শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটিজার ও অর্থমন্ত্রী স্টিভান মুচিনের সঙ্গে কথা বলেছেন। হি বেইজিংয়ের বাণিজ্য আলোচনার নেতৃত্ব দিচ্ছেন।মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষ জানিয়েছে তারা সামষ্টিক অর্থনীতি ও জনস্বাস্থ্য সহযোগিতা জোরদার করবে এবং যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের জন্য অনুকূল পরিবেশ ও শর্ত তৈরির জোর প্রচেষ্টা চালাবে যাতে দ্রুত ইতিবাচক ফলাফল পাওয়া যায়।এ দুই দেশ যোগাযোগ ও বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় বজায় রাখার ব্যাপারেও সম্মত হয়েছে।মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়া প্রশ্নে সম্প্রতি উভয় দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ বাক্য বিনিময় সত্ত্বে তারা এ ব্যাপারে সম্মত হলো।চীনের মধ্যাঞ্চলীয় উহান নগরীর কঠোর নিরাপত্তা বেষ্টিত একটি ল্যাব থেকে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়েছে এমন প্রমাণ থাকার দাবি করে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ের বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপের হুমকি দেন। গত বছরের শেষের দিকে এ নগরীতে প্রথম করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়।গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও চীন বাণিজ্য যুদ্ধ পরিহার করে একটি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির আওতায় বেইজিং দুই বছরে আরও ২শ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্য আমদানি করতে সম্মত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ