1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

ভারতে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১০৩ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ২৯ Time View

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১০৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৯০ জন। এ আক্রান্তের সংখ্যা মোট ৫৬ হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে।  আজ শুক্রবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়। মন্ত্রণালয় জানায়, কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তদের মধ্যে ১৬ হাজার ৫৩৯ জন সুস্থ হয়ে উঠায় তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে দেশটিতে করোনায় আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ হাজার ৯১৬ জন।স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র এক কর্মকর্তা বলেন, ‘এ পর্যন্ত প্রায় ২৯.৩৫ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠেছে।’ মন্ত্রণালয় জানায়, আক্রান্তদের ১১১ জন বিদেশি নাগরিক।বৃহস্পতিবার সকাল থেকে মোট ১০৩ জন মৃতের মধ্যে মহারাষ্ট্রে ৪৩ জন, গুজরাটে ২৯ জন, মধ্য প্রদেশে ৮ জন, পশ্চিমবঙ্গে ৭ জন, রাজস্থানে ৫ জন এবং তামিলনাড়ূ, উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশে ২ জন করে এবং বিহার, দিল্লি, কর্ণাটক, পাঞ্জাবও জম্বু ও কাশ্মীরে ১ জন করে মারা গেছে।মোট মৃত ১ হাজার ৮৮৬ জনের মধ্যে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছে মহারাষ্ট্রে। সেখানে ৬৯৪ জনের মৃত্যু হয়েছে। এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে থাকা গুজরাটে ৪২৫ জন, এরপর মধ্য প্রদেশে ১৯৩ জন, পশ্চিমবঙ্গে ১৫১ জন, রাজস্থানে ৯৭ জন, দিল্লীতে ৬৬ জন, উত্তর প্রদেশে ৬২ জনএবং অন্ধ্রপ্রদেশে ৩৮ জন মারা গেছে।তামিলনাড়–তে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে, কর্ণাটকে ৩০জনে ও তেলেঙ্গানায় ২৯ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত পাঞ্জাবে কোভিড-১৯ ভাইরাসে ২৮জন, জম্বু ও কাশ্মীরে ৯ জন, হরিয়ানায় ৭ জন, বিহারে ৫ জন এবং কেরালায় ৪ জন মারা গেছে। এ ছাড়া ঝাড়খন্ডে কোভিড-১৯ ভাইরাসে ৩ জন প্রাণ হারিয়েছে। উড়িষ্যা ও হিমাচল প্রদেশে ২ জন করে মারা গেছে।মন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়ী, মেঘালয়, চান্দিগড়, আসাম এবং উত্তরাখন্ডে ১ জন করে মারা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ