1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

সৌদি আরবে ৫ জনের বেশি একত্রিত হলেই জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৩৫ Time View

করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সৌদি সরকার ৭ মে থেকে কিছু নীতিমালা প্রকাশ করেছে। নীতিমালায় বলা হয়েছে, সৌদি আরবের সর্বত্র যে কোনো প্রকার জমায়েত নিষিদ্ধ। এই নীতিমালাগুলো অমান্য করলে জরিমানা ও সাজার বিধানও রয়েছে।* পারিবারিক জমায়েত, পার্টি সেন্টার, খামার বা ফার্মে একের অধিক পরিবার একত্রিত হওয়া যাবে না। এই নির্দেশনা অমান্যকারী ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে।* কোনো এলাকায় ৫জনের অধিক মানুষ কোন ঘরে, নির্মানাধীন বাড়িতে, কমিউনিটি সেন্টার, খামার, তাঁবুর ঘর, বিনোদন কেন্দ্র ও উন্মুক্ত স্থানে একত্রিত হওয়া যাবে না। এই নির্দেশনা অমান্যকারী ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে ১৫ হাজার রিয়াল জরিমানা করা হবে।* শ্রমিকরা তাদের নিজেদের লেবার ক্যাম্প ব্যতিত অন্য কোনো ক্যাম্পে, নির্মাণাধীন বাড়িতে, কমিউনিটি সেন্টার ও খামারে একত্রিত হতে পারবেনা। এ নির্দেশনা অমান্যকারী দায়ী ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে।* কোনো শপিং মলের ভেতরে কিংবা বাইরে ৫ জনের অধিক ক্রেতা বা শপিং মলের কর্মীরা একত্রিত হতে পারবে না। এ নির্দেশনা অমান্যকারী ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে।* যে কোনো ধরনের আনন্দানুষ্ঠান, শোক প্রকাশের অনুষ্ঠান, সভা- সম্মেলন নিষিদ্ধ। এই নির্দেশনা অমান্যকারী ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে ৩০ হাজার রিয়াল জরিমানা করা হবে।  এই নির্দেশনাগুলো কে নো ব্যক্তি একাধিকবার অমান্য করলে জরিমানার পরিমান দ্বিগুণ হবে এবং কোনো প্রতিষ্ঠান করলে পরবর্তী ৩ মাসের জন্য বন্ধ থাকবে। ২ বারের অধিক কেউ এই নীতিমালা অমান্য করলে জরিমানার পরিমাণ আরেক গুণ বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানকে পরবর্তী ৬ মাসের জন্য বন্ধ করে দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ