1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৫৬১ জন করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩৭ Time View

প্রাণঘাতী নতুন করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় দেওয়া লকডাউন শিথিলের পর থেকে ভারতে কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় উল্লম্ফন দেখা যাচ্ছে। বুধবার থেকে বৃহস্পতিকার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ হাজার ৫৬১ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে আরও ৮৯ জনের মৃত্যু হয়েছে। খবর এনডিটিভির।জানুয়ারিতে প্রথম রোগী শনাক্ত হওয়ার পর ভারতে এখন পর্যন্ত কোভিড-১৯ এ জ্ঞাত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৯৫২ তে; মৃত্যু এক হাজার ৭৮৩ জনের। এ সংখ্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তুলনায় অনেক কম। সে জন্য দেশটিতে আগেভাগে লকডাউন ঘোষণাকে কৃতিত্ব দেওয়া হচ্ছে।সংক্রমণ মোকাবেলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্চেই দেশজুড়ে লকডাউন আরোপ করেছিলেন। কয়েক সপ্তাহের কঠোর বিধিনিষেধের কারণে দেশটিতে আক্রান্ত-মৃত্যুর সংখ্যায় স্থিতাবস্থা দেখা গেলেও অর্থনীতি সচল করতে লকডাউন শিথিলের পর মের শুরু থেকেই ওই চিত্র পাল্টে যায়।সর্বশেষ তিন দিনেই দেশটিতে ১০ হাজারের বেশি মানুষের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। সপ্তাহখানেক আগেও ভারতে প্রতিদিন দেড় থেকে দুই হাজার করে নতুন আক্রান্ত শনাক্ত হত, এখন এ সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে।মুম্বাই, দিল্লি, আহমেদাবাদের মতো তুলনামূলক ঘনবসতিপূর্ণ শহরগুলোতেই সংক্রমণ হু হু করে বাড়ছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ১৫ হাজার ২৬৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।ভারতে আগামী ১৭ মে পর্যন্ত লকডাউন চলবে। সংক্রমণের হার বেশি এমন এলাকায় নানা বিধিনিষেধ বহাল থাকলেও সংক্রমণ তুলনামূলকভাবে কম এমন এলাকাগুলোতে ব্যবসা-বাণিজ্য ও গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ