1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
অর্থবছরের প্রথম দুই মাসে তফসিলি ব্যাংকগুলো থেকে ১৬,৬০১ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার সারের ডিলার নিয়োগের কোনো তারিখ নির্ধারণ হয়নি: কৃষি মন্ত্রণালয় রাজশাহীতে ‘সর্বহারা’ পরিচয়ে শিক্ষকসহ কয়েকজনকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান

আফগানিস্তানে আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ মে, ২০১২
  • ১৩৩ Time View

আফগানিস্তানে আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতাকে হত্যার দাবি করেছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী। পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা চালিয়ে সৌদি বংশোদ্ভুত সার আল তাইফিকে হত্যা করা হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে ন্যাটো কর্তৃপক্ষ। সার আল তাইফি আফগানিস্তানে তৎপরতা চালানো আল কায়েদার দ্বিতীয় শীর্ষ ব্যক্তি ছিলেন বলে দাবি করেছে ন্যাটো।

মঙ্গলবার ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী আইসাফ এক বিবৃতিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমান হামলা চালিয়ে সৌদি বংশোদ্ভুত সার আল তাইফি ওরফে মুশতাককে হত্যা করা হয়েছে। রোববার কুনার প্রদেশের ওয়াতাহপুর জেলার পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় তাকে লক্ষ করে বিমান হামলা চালানো হয়। তিনি আফগানিস্তানে বিদেশী বংশোদ্ভুত যোদ্ধাদের পরিচালনা করতেন বলে জানায় তারা।

সার আল তাইফি পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় অবস্থান করে দুই দেশেই অবাধে যাতায়াত করতেন বলে জানিয়েছে ন্যাটো। এছাড়াও তিনি আফগানিস্তানে বিদেশী বাহিনী ও সরকারের বিরুদ্ধে লড়াইরত যোদ্ধাদের জন্য অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি সরবরাহের ব্যবস্থা করতেন বলে দাবি করে ন্যাটো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ