1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

পোশাক রপ্তানিতে আবারও দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ: ডব্লিউটিও

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ আগস্ট, ২০১৮
  • ৯৫ Time View

বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও এর ট্রেড স্ট্যাটিসটিকস রিভিউ- ২০১৮ প্রতিবেদনে দেয়া তথ্য মতে, পোশাক রপ্তানিতে আবারো দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। ২০১৭ সালে এ দেশ থেকে দুই হাজার ৯০০ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে।

ওই প্রতিবেদনের তথ্য মতে, গত বছর বিশ্বে মোট রপ্তানি করা পোশাকের ৩৪ দশমিক ৯ শতাংশ নিয়ে পোশাক রপ্তানি তালিকার শীর্ষে রয়েছে চীন। আর এরপরেই আছে বাংলাদেশ। বিশ্বে মোট রপ্তানি করা পোশাকের ৬ দশমিক ৫ শতাংশ ছিল বাংলাদেশের।

প্রতিবেদন অনুযায়ী, চীন ২০১৭ সালে ১৫ হাজার ৮০০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে।

তবে খুব শিগগির ভিয়েতনাম বাংলাদেশকে ধরে ফেলেছে। দেশটি গত বছর দুই হাজার ৭০০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। যা বিশ্বে মোট রপ্তানিযোগ্য পোশাকের ৫ দশমিক ৯ শতাংশ। এ হিসেবে বিশ্বের পোশাক রপ্তানির বাজারে তারা তৃতীয় অবস্থানে রয়েছে।

এরপরেই আছে ভারত, তুরস্ক, হংকং, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও যুক্তরাষ্ট্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ