1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ছাত্রলীগের নবনির্বাচিত নেতারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮
  • ৮৮ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি হিসেবে রেজানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ছাত্রলীগের সাংগঠনিক নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে তারা দেখা করেন। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় কমিটির দুই নেতার সঙ্গে আরও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. ইব্রাহিম ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয় এবং ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ।

এর আগে সকালে ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির নেতারা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সভাপতি ও ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার পক্ষে এই কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর অর্পিত ক্ষমতা বলে আগামী দুই বছরের জন্য এ কমিটি অনুমোদন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ