1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অর্থবছরের দুই মাসে বৈদেশিক ঋণ পরিশোধ ৬৯.৯ কোটি ডলার, ছাড় হয়েছে ২৯.৫ কোটি ডলার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচ কারণ আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া লক্ষ্মীপুরে ৫ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ২৪৪ কিশোর গ্যাং সদস্য আটক রোনালদোকে ছাড়াই হলান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ ৩১ বছর পূর্তি উদযাপন করল আল-আরাফাহ ইসলামী ব্যাংক কোহলি-গিলের জোড়া সেঞ্চুরিতে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির ২য় সভা ঘরোয়া ক্রিকেট আকর্ষণীয় করতে বিসিবির চমক ‘ডি থ্রি’ ট্রফি

মোজাফফর আহমদের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুলাই, ২০১৮
  • ১০৬ Time View

মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ও ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার রাজধানীর বারিধারায় অ্যাপোলো হাসপাতালে অধ্যাপক মোজাফফরকে দেখতে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।

সেখানে তিনি কিছু সময় অপেক্ষা করেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় মোজাফফর আহমদের মেয়ে আইভী ও ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনকে মোজাফফর আহমদের চিকিৎসার দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন বলে জানান।

এ সময় হাসপাতালে মোজাফফর আহমদের চিকিৎসার বিল পরিশোধ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

মোজাফফর আহমদ ১৯২২ সালের ১৪ এপ্রিল কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন।

শিক্ষা জীবনের কৃতি শিক্ষার্থী কর্মজীবনে শিক্ষকতা পেশায় যোগ দিয়েছিলেন। ঢাকা কলেজ ও তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়িয়েছেন। ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপনা ছেড়ে দিয়ে সম্পূর্ণভাবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। বায়ান্নর ভাষা আন্দোলনে অংশ নিয়েছিলেন। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে নিজ জেলা কুমিল্লার দেবিদ্বার আসনে মুসলিম লীগের শিক্ষামন্ত্রীকে পরাজিত করে তাক লাগিয়ে দেন।

প্রসঙ্গত, উপমহাদেশে বাম রাজনীতির অন্যতম পুরোধাব্যক্তিত্ব অধ্যাপক মোজাফফর আহমদ গত ২১ জুলাই থেকে অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন অধ্যাপক মোজাফফর আহমদ। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ