1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

ঘুষের টাকা গ্রহণকালে রেলের প্রকৌশলী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুলাই, ২০১৮
  • ৩৬ Time View

ঘুষের টাকা গ্রহণকালে হাতেনাতে রেলওয়ের কুলাউড়া সেকশনের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী (পথ) মোহাম্মদ এরফানুর রহমানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার রাত ৯টার দিকে কুলাউড়া রেল স্টেশনের স্টেশন মাস্টারের রুমে রেলওয়ের এক কর্মচারীর কাছ থেকে ঘুষ গ্রহণের সময় তাকে হানেনাতে আটক করা হয়।

এরফান ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার নাওঘাট গ্রামের আবদুল লতিফের ছেলে।

জানা গেছে, এরফানুর রহমান ৫ বছর আগে রেলওয়ের কুলাউড়া সেকশনের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী (পথ) হিসেবে যোগ দেন। কুলাউড়ায় যোগ দিয়েই শুরু করেন ঘুষবাণিজ্য। তার অধীন সব কর্মচারীর কাছ থেকে বিভিন্ন দুর্বলতার সুযোগ নিয়ে জিম্মি করে ঘুষ আদায় করতেন। মঙ্গলবার সন্ধ্যার পর তার অধীন কর্মচারী রেলের ওয়েম্যান আবুল হোসেনের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ (মাসোহারা) গ্রহণের সময় দুদক হবিগঞ্জ জেলা সম্মলিত জেলা কার্যালয়ের উপপরিচালক মলয় সাহার নেতেৃত্বে ৫ সদস্যের একটি দল গোপনে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।

দুদক হবিগঞ্জ জেলা সম্মলিত জেলা কার্যালয়ের উপপরিচালক মলয় সাহা জানান, এরফান দীর্ঘদিন থেকে তার অধিনস্ত কর্মচারীদের কাছ থেকে ঘুষ ও মাসিক মসোহারা আদায় করতেন বলে অভিযোগ ছিল। তাকে হাতেনাতে আটক করে কুলাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, দুদক কর্মকর্তারা এরফানুর রহমানকে রেলওয়ে থানায় হস্তান্তর করে দিয়ে গেছেন। বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ