1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২০৫ Time View

মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার নতুনগাঁও এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে শামীম মিয়ার চা-পুরির দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- গেন্ডারিয়ার আবুল কাওসারের ছেলে মো. কামরুল হাসান রবিন (৩৩), টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল গ্রামের মো. জুলহাসের ছেলে মো. শান্ত ইসলাম (২৮)। বর্তমানে তিনি ঢাকার গেন্ডারিয়া (৪৭ নম্বর ওয়ার্ড) এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, অভিযানকালে কামরুল হাসান রবিনের হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে আকাশি রঙের পলিথিনে মোড়ানো ১ কেজি ওজনের ৩টি গাঁজার পোটলা এবং শান্ত ইসলামের হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে একইভাবে মোড়ানো ১ কেজি ওজনের ২টি গাঁজার পোটলা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট পরিমাণ পাঁচ কেজি।

এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ