1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘে সড়ক নিরাপত্তা প্যানেলের নতুন দায়িত্বে সেতুমন্ত্রী টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনের শেষ দিন কর্মব্যস্ততায় কাটালেন আইজিপি সৌদির ইউরেনিয়াম কর্মসূচিতে মার্কিন সবুজ সংকেত, পারমাণবিক চুক্তিতে সইয়ের অনুমোদন ট্রাম্পের প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির চার মাস পর দেশে ফিরলেন হরমুজে আটকে থাকা ‘বাংলার জয়যাত্রা’র ১৭ নাবিক তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক ডিএমপির তেজগাঁও বিভাগে অভিযানে গ্রেপ্তার ৬২ সরকারি খালে অবৈধভাবে নির্মিত বাঁধ ও স্লুইসগেটে বসানো জাল অপসারণ অভিযান শুরু

আইনমন্ত্রীকে সভাপতি করে সরকারি ক্রয় কমিটি পুনর্গঠন

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৫০ Time View

সরকারি ক্রয় কার্যক্রমকে অধিকতর ফলপ্রসূ ও অর্থবহ করতে কমিটি পুনর্গঠন করেছে সরকার। রবিবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

এ কমিটির কাজ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি নির্ধারণ করবে।

পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ), ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫ এর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আওতাভুক্ত অংশ পর্যালোচনাসহ অধিকতর কার্যকর করার বিষয়ে সুপারিশ প্রণয়ন; এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কর্তৃক অর্পিত হবে।

কমিটির অন্য সদস্যরা হলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জনপ্রশাসন মন্ত্রণালয় উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ; নৌপরিবহন এবং সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম; মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি; অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার; বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈন উদ্দীন আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ