1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

বরিশাল বোর্ড: ৩ বছরে সেরা থেকে সর্বনিম্ন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

তিন বছর আগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হারের দিক থেকে সেরা ছিল বরিশাল শিক্ষা বোর্ড। কিন্তু এ বছর পাসের হারে সর্বনিম্ন অবস্থানে আছে এ বোর্ড।

আজ শনিবার প্রকাশিত চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে দেখা গেছে, বরিশাল বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ।

২০২৩ সালে এ বোর্ডে পাসের হার ছিল নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ ৮০ দশমিক ৬৫ শতাংশ।

২০২৪ সালে বরিশাল বোর্ডে পাসের হার ছিল দ্বিতীয় সর্বোচ্চ ৮১ দশমিক ৮৫ শতাংশ।

গত বছরও ৬২ দশমিক ৫৭ শতাংশ পাস নিয়ে এ বোর্ড দ্বিতীয় স্থান ধরে রেখেছিল।

এ বছর বরিশাল বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ৫৭ হাজার ৯১২ পরীক্ষার্থীর মধ্যে ২৫ হাজার ৯৭০ জন পাস করেছে।

গত বছরের তুলনায় বোর্ডে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩২৭ জন কম হলেও অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৯ হাজার ৭৬৯ জন।

এ বছর বরিশাল বোর্ডে অকৃতকার্য হয়েছে ৩১ হাজার ৯৪২ জন, যা গত বছর ছিল ২২ হাজার ১৭৩ জন।

সবচেয়ে বেশি অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে মানবিক বিভাগে। মানবিকের ৪০ হাজার ৪৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ হাজার ৫০৫ জন অকৃতকার্য হয়েছে।

ব্যবসায় শিক্ষায় পাসের হার ৪০ দশমিক ২৮ শতাংশ, গত বছর ছিল ৬২ দশমিক ০৪ শতাংশ। আর বিজ্ঞান বিভাগে পাসের হার ৫৬ দশমিক ৭৮ শতাংশ, গত বছর ছিল ৭১ দশমিক ৫৮ শতাংশ।

বিষয়ভিত্তিক ফলাফলেও ইংরেজিতে ব্যাপক ধস চোখে পড়েছে বরিশাল বোর্ডে। গত বছর এ বোর্ডে ইংরেজিতে পাসের হার ছিল ৭৫ দশমিক ১৬ শতাংশ। সেখানে এ বছর কমে হয়েছে ৫৪ দশমিক ০৮ শতাংশ।

বরিশাল বিভাগে ছেলেদের তুলনায় মেয়েদের ফল অনেকটাই ভালো। ছেলেদের পাসের হার ৩৫ দশমিক ৩৮ শতাংশ হলেও মেয়েদের ৫২ দশমিক ৯৭ শতাংশ।

জেলাভিত্তিক ফলাফলে দেখা গেছে, বোর্ডের শুরু পিরোজপুর জেলাই ৫০ শতাংশের ওপরে পাসের হার ধরে রাখতে পেরেছে।

ঝালকাঠিতে পাসের হার সবচেয়ে কম ৩৭ দশমিক ০৯ শতাংশ, পটুয়াখালীতে ৩৮ দশমিক ৫১ শতাংশ এবং ভোলায় ৩৯ দশমিক ৫৪ শতাংশ।

বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি। আর মাত্র তিন প্রতিষ্ঠান শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে সম্মিলিত পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ, যা গত বছর ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ