1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ৪ দিন শেষ না হতেই ৮ উইকেটে হারল বাংলাদেশ | Boishakhi Online প্লাস্টিক বর্জ্যও যে চিড়িয়াখানার প্রবেশ টিকিট এইচএসসিতে ৬ বোর্ডে ইংরেজিতে কমেছে পাসের হার

এইচএসসির ফল: চূড়ায় ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

ঢাকা বোর্ডে পাসের হার সর্বোচ্চ ৬১ দশমিক ৮০ শতাংশ; বরিশালে ৪৪ দশমিক ৮৪ শতাংশ।

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর নোটিস বোর্ডে নিজের রোল নম্বর খুঁজছেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী। ছবি: আব্দুল্লাহ আল মমীন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

এবারের ও সমমানের পরীক্ষার ফলাফলে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

অন্যদিকে সব বোর্ডের নিচে অবস্থান নিয়ে পাসের হারে তলানিতে নেমেছে বরিশাল শিক্ষা বোর্ড।

শনিবার প্রকাশিত ফলের পরিসংখ্যান পর্যালোচনা করে এ চিত্র পাওয়া গেছে।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে পাসের হার সর্বোচ্চ ৬১ দশমিক ৮০ শতাংশ। এই বোর্ডে ২ লাখ ৯৭ হাজার ৬২১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১ লাখ ৮৩ হাজার ৯৩০ জন শিক্ষার্থী।

এর বিপরীতে সবচেয়ে খারাপ ফল করেছে বরিশাল বোর্ড। এই বোর্ডে পাসের হার মাত্র ৫৭ হাজার ৯১২ জন পরীক্ষার্থীর মধ্যে এখানে পাস করেছেন মাত্র ২৫ হাজার ৯৭০ জন।

বরিশালের ঠিক ওপরেই রয়েছে যশোর বোর্ড (৪৪ দশমিক ৯২ শতাংশ) এবং রাজশাহী বোর্ড (৪৫ দশমিক ০৬ শতাংশ)।

অন্যান্য বোর্ডের মধ্যে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ, ময়মনসিংহে ৫১ দশমিক ৪৪ শতাংশ, সিলেটে ৫০ দশমিক ৯০ শতাংশ, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮ শতাংশ এবং কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ০৪ শতাংশ।

জিপিএ-৫ পাওয়ার দিক থেকেও বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ঢাকা বোর্ড। এই বোর্ড থেকে রেকর্ড ১৬ হাজার ৭১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, যা নয়টি সাধারণ বোর্ডের মধ্যে সর্বোচ্চ।

দ্বিতীয় সর্বোচ্চ ৪ হাজার ৫২০ জন জিপিএ-৫ পেয়েছে রাজশাহী বোর্ডে। বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন সবচেয়ে কম—মাত্র ৯৫০ জন পরীক্ষার্থী।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ সারাদেশে মোট পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। সব বোর্ড মিলিয়ে এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৫২ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী, যা গত ২২ বছরের মধ্যে সবচেয়ে কম।

দ্বাদশ শ্রেণির গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার পর্যায়ে পা রাখতে যাওয়া এই শিক্ষার্থীদের মধ্যে ৪০ হাজার ৮৪ জন জিপিএ ৫ পেয়েছে, যা উত্তীর্ণের মোট সংখ্যার ৬ দশমিক ২ শতাংশ।

এর আগে ২০২৫ সালে এ পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ; তাদের মধ্যে ৬৯ হাজার ৯৭ জন জিপিএ ৫ পেয়েছিল।

মাটি বাঁচানোর বৈশ্বিক আলোচনায় বাংলাদেশের জায়গা কোথায়?

ব্যাটারি রিকশার বিধিমালা: নিরাপত্তা, নাকি জীবিকার ওপর বেড়া?

মেট্রোরেলে প্রবীণের মৃত্যু: একটু বসার জায়গা ছাড়েনি কেউ

উদীচীর ৫৮: কনটেন্টের কোলাহলে মুক্তবুদ্ধির ধ্রুবতারা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ