1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩৩ Time View

এ ঘটনায় শেরপুর-জামালপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।এ ঘটনায় শেরপুর-জামালপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

শেরপুর সদর উপজেলায় কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার ব্যাঙের মোড় এলাকায় এ সংঘর্ষ চলে বলে জানিয়েছেন সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ।

আহতদের পাশের জেলা জামালপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, ব্যাঙের মোড় এলাকার কাঁচাবাজারের টোল আদায় ও নিয়ন্ত্রণ নিয়ে ডাকপাড়া ও সাতপাকিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলছিল। শনিবার সকালে দুই গ্রামের লোকজন মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়।

এ সময় উভয় পক্ষ লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

প্রায় চার ঘণ্টা ধরে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। এতে শেরপুর-জামালপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। একই সঙ্গে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নিরাপত্তার জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মাটি বাঁচানোর বৈশ্বিক আলোচনায় বাংলাদেশের জায়গা কোথায়?

ব্যাটারি রিকশার বিধিমালা: নিরাপত্তা, নাকি জীবিকার ওপর বেড়া?

মেট্রোরেলে প্রবীণের মৃত্যু: একটু বসার জায়গা ছাড়েনি কেউ

উদীচীর ৫৮: কনটেন্টের কোলাহলে মুক্তবুদ্ধির ধ্রুবতারা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ