1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন জেলা ছাত্রদলের সভাপতি

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

ছেলের এইচএসসি পাসের পর পদ হারিয়েছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান। শনিবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আলোচনায় আসে।

এর মধ্যে একটি অনলাইন গণমাধ্যমের সাংবাদিকের সঙ্গে শাহজাহান খানের কথোপকথনের রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে ছাত্রদলে তার পদে থাকা, বিবাহিত হওয়া এবং সন্তানের প্রসঙ্গ নিয়ে প্রশ্নের জবাব দেন তিনি। সাংবাদিককে তিনি প্রশ্ন করেন, মানুষ কি বিয়েশাদি করবে না, বাচ্চাকাচ্চা হবে না?

এদিকে ছেলের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর প্রকাশের পর রোববার চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটিও। কেন্দ্রীয় ছাত্রদলের বিবৃতিতে অবশ্য কমিটি বিলুপ্তির কারণ হিসেবে মেয়াদোত্তীর্ণ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

রোববার ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ হওয়ায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই এসব ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

নিজের সন্তান থাকার বিষয়টি অস্বীকার করার কিছু নেই উল্লেখ করে শাহজাহান খান বলেন, ‘আমার বাচ্চা থাকতে পারে, আমি কি সেটা অস্বীকার করব? এখনো পর্যন্ত দল আমাকে ছাত্রদলে রেখেছে। দল আমাকে যোগ্য মনে করেছে বলেই রেখেছে।’

কমিটি গঠনের সময় দলের নেতারা বিষয়টি জানতেন দাবি করে তিনি বলেন, ‘আমাদের কমিটি যখন হয়েছে, তখন সবকিছু জেনেই কমিটি দেওয়া হয়েছে। সে সময় তো আমাদের বিবাহিত বা অবিবাহিত হওয়াটা বিবেচ্য ছিল না, তাই না? কমিটি দলের সিদ্ধান্ত। দল যখন মনে করবে, তখন আমাকে দায়িত্ব দেবে; আবার যখন মনে করবে, অন্য কাউকে দায়িত্ব দেবে। এটা নিয়ে এত কিছু করা ঠিক না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ