1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘে সড়ক নিরাপত্তা প্যানেলের নতুন দায়িত্বে সেতুমন্ত্রী টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনের শেষ দিন কর্মব্যস্ততায় কাটালেন আইজিপি সৌদির ইউরেনিয়াম কর্মসূচিতে মার্কিন সবুজ সংকেত, পারমাণবিক চুক্তিতে সইয়ের অনুমোদন ট্রাম্পের প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির চার মাস পর দেশে ফিরলেন হরমুজে আটকে থাকা ‘বাংলার জয়যাত্রা’র ১৭ নাবিক তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক ডিএমপির তেজগাঁও বিভাগে অভিযানে গ্রেপ্তার ৬২ সরকারি খালে অবৈধভাবে নির্মিত বাঁধ ও স্লুইসগেটে বসানো জাল অপসারণ অভিযান শুরু

তাদের মেসি আছে, আমাদের আছে সালাহ : ইব্রাহিম হাসান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৫৩ Time View

আর্জেন্টিনার আছে লিওনেল মেসি। আর মিশরের? এই প্রশ্নের জবাবে আত্মবিশ্বাসী উত্তর দিলেন দলটির সহকারী কোচ ইব্রাহিম হাসান। তার ভাষায়, ‘তাদের মেসি আছে, কিন্তু আমাদের মোহামেদ সালাহ আছে, আর ২৬ জন মেসিও আছে।’

অবশ্য এই মন্তব্যে মেসির সঙ্গে নিজের দলের খেলোয়াড়দের সরাসরি তুলনা করতে চাননি হাসান। বরং বিশ্বকাপ দলে থাকা ২৬ জন খেলোয়াড়ই যে সমান গুরুত্বপূর্ণ, সেই বার্তাই দিতে চেয়েছেন তিনি। একই সঙ্গে আর্জেন্টিনার তারকাদের নিয়ে অতিরিক্ত না ভেবে নিজেদের খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন দলের ফুটবলারদের।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০টায় শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্যে। অন্যদিকে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার হাতছানি মিশরের সামনে।

স্বাভাবিকভাবেই এই ম্যাচে ফেবারিট ধরা হচ্ছে আর্জেন্টিনাকে। কারণ, দলের আক্রমণের নেতৃত্বে আছেন মেসি। চলতি বিশ্বকাপে ইতোমধ্যেই সাত গোল করে দলের সাফল্যে বড় ভূমিকা রেখেছেন তিনি। তাই মিশরের বিপক্ষেও আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা এই মহাতারকাই।

অন্যদিকে মিশরের আক্রমণের প্রধান শক্তি সালাহ। তবে সহকারী কোচ হাসানের মতে, শুধু একজন খেলোয়াড় নয়, পুরো দলই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে।

মিশরীয় সংবাদমাধ্যম সাদা আল-বালাদকে দেওয়া সাক্ষাৎকারে হাসান বলেন, ‘তাদের মেসি আছে, কিন্তু আমাদের মোহামেদ সালাহ আছে, ২৬ জন মেসিও আছে। আশা করি, সৃষ্টিকর্তা আমাদের পুরস্কৃত করবেন। আমরা মেসিকে নিয়ে ভাবছি না। ছেলেদের বলেছি, মাঠে গিয়ে নিজেদের খেলাটা খেলো। প্রতিপক্ষকে নয়, নিজেদের পারফরম্যান্সে মনোযোগ দাও।’

মেসির বিপক্ষে খেলাকে বিশেষ কিছু হিসেবে দেখছেন না বলেও জানান তিনি।

হাসান বলেন, “মেসির বিপক্ষে খেলা নিয়ে আমরা ভাবিই না। আমাদের পুরো মনোযোগ মিশর জাতীয় দলকে ঘিরে। প্রতিটি ম্যাচে আমরা জয়ের জন্য লড়তে চাই, সামনে মেসি থাকুক বা অন্য যে কোনো প্রতিপক্ষ। আমাদের মোহামেদ সালাহ আছে, আর শীর্ষ পর্যায়ের একদল খেলোয়াড়ও আছে।”

শেষ ষোলোয় ওঠার পথে অস্ট্রেলিয়া-কে হারিয়ে এসেছে মিশর। সেই জয় দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে বলে মনে করেন হাসান।

তিনি বলেন, “প্রথম দিন থেকেই খেলোয়াড়দের বলেছি, আমরা শুধু অংশ নিতে আসিনি। আমাদের লক্ষ্য যতদূর সম্ভব এগিয়ে যাওয়া। এখন সেই লক্ষ্য পূরণের লড়াইয়েই আমরা মাঠে নামব।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ