1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০২৭ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলো নেপাল শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা ভিলেন অভিনেত্রী: মেজর হাফিজ স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ মাসুদ হত্যা মামলা: ২ বছরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই চাইনিজ তাইপেকে হারিয়ে সপ্তম বাংলাদেশ ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার | Boishakhi Online যুদ্ধ ও অর্থনৈতিক সংকটকালে কেন নজর কাড়ছে এবারের ব্রিকস সম্মেলন? আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগের লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২০৭ Time View

চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় বিস্ময় কেপ ভার্দে দলকে নিয়ে আত্মবিশ্বাসের কমতি নেই দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেসের। তার দৃঢ় বিশ্বাস, শেষ বত্রিশের মহারণে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বিদায় করে ইতিহাস গড়ার এই রূপকথার যাত্রা অব্যাহত রাখতে পারবে তাদের দল। মাত্র চার হাজার বর্গকিলোমিটার আয়তন ও ছয় লাখ জনসংখ্যার এই আফ্রিকার দেশটি বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে এবার বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছিল। তবে তারা শুধু অংশগ্রহণেই সীমাবদ্ধ থাকেনি, ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়ে ক্ষুদ্রতম দেশ হিসেবে নাম লিখিয়েছে নকআউট পর্বে।

গ্রুপ পর্বে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছিল কেপ ভার্দে। এরপর লাতিন আমেরিকার শক্তিশালী দল উরুগুয়ের বিপক্ষে দারুণ লড়াই করে ২-২ গোলে ড্র করে তারা। আর গ্রুপের শেষ ম্যাচে এশিয়ার পরাশক্তি সৌদি আরবের বিপক্ষে ড্র করে তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটের টিকিট কাটে দলটি।

নিজেদের ইতিহাসের প্রথম নকআউট ম্যাচে বাংলাদেশ সময় আগামী শনিবার ভোরে বর্তমান শিরোপাধারী আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। গ্রুপ পর্বে আলবিসেলেস্তেরা তিন ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে, যেখানে দলের আটটি গোলের মধ্যে ছয়টিই এসেছে অধিনায়ক লিওনেল মেসির পা থেকে। শক্তির বিচারে এই ম্যাচে আর্জেন্টিনা পরিষ্কার ফেভারিট হলেও কেপ ভার্দের প্রেসিডেন্ট নেভেসের চোখে ভিন্ন স্বপ্ন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরিই বলেন, তিনি মনে করেন কেপ ভার্দের আর্জেন্টনাকাকে ১-০ গোলে হারাতে পারে। তিনি আরও যোগ করেন, যখন কোনো দলকে নিয়ে প্রত্যাশা কম থাকে এবং সেই দলের মাঝে জয়ের তীব্র আকাঙ্ক্ষা থাকে তখন যেকোনো কিছুই সম্ভব। আর্জেন্টিনার বিপক্ষে তাদের জয়ের শতভাগ সম্ভাবনা আছে বলেই মনে করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ