1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩৩ Time View

লিওনেল মেসিকে নিয়ে আলোচনা ছিল, শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ জার্সিতে ক্যারিয়ারের শেষ অধ্যায় মাতাবেন। আর্জেন্টাইন মহাতারকা ২০২৭ সালে শৈশবের ক্লাবে ফিরতে পারেন বলে খবর চাউর হয়েছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যমে খবর, মেসিকে ফিরিয়ে আনার দীর্ঘদিনের অধরা স্বপ্নপূরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বিশ্বজয়ীর শৈশবের ক্লাব। রোজারিওর সাংবাদিক গঞ্জালো কালভিজিওনি বলেছেন, ‘নিউয়েলস ওল্ড বয়েজে ফিরে আসার যতটা কাছাকাছি মেসি এখন পৌঁছেছেন, আগে কখনও ততটা ছিলেন না। ক্লাবটি ২০২৭ সালের জানুয়ারির মধ্যে তাকে দলে টানার আশা করছে।’ ২০০০ সালের গ্রীষ্মে বার্সেলোনায় পাড়ি জমানোর আগে শৈশবে রোজারিওর ক্লাবটির যুব দল ও একাডেমিতে ফুটবলে হাতেখড়ি হয়েছিল মেসির। তবে ক্লাবটির মূল দলের হয়ে প্রতিযোগিতামূলক কোন ম্যাচে খেলা হয়নি তার। এদিকে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ