1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৪৪ Time View

এই নিয়মটি নিয়মিত মৌসুমে সর্বোচ্চ তিনবার কার্যকর হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুমে লিওনেল মেসি পাঁচটি হলুদ কার্ড পাওয়ায় ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। তবে লিগের বিশেষ একটি নিয়মের কারণে ম্যাচটিতে খেলার সুযোগ পাচ্ছেন আর্জেন্টাইন জাদুকর।

ঘরের মাঠে গত বুধবার সিনসিনাটির সঙ্গে মায়ামির ২-২ ড্র ম্যাচে ৪৪তম মিনিটে হলুদ কার্ড দেখেন মেসি। এবারের লিগে এটি তার পঞ্চম হলুদ কার্ড।

কোনো খেলোয়াড় পাঁচটি হলুদ কার্ড দেখলে সাধারণত স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা পান। মেসির ক্ষেত্রেও সেই শঙ্কা তৈরি হয়।

তবে এমএলএসের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি টানা পাঁচ ম্যাচে কোনো হলুদ কার্ড, লাল কার্ড বা অন্য কোনো শাস্তির মুখোমুখি না হন, তাহলে তার মোট হলুদ কার্ডের সংখ্যা থেকে একটি কার্ড স্বয়ংক্রিয়ভাবে কমে যায়।

লিগের এই ‘ভালো আচরণের পুরস্কার’ নিয়মটি পুরো নিয়মিত মৌসুমে সর্বোচ্চ তিনবার কার্যকর হতে পারে।

মেসি টানা পাঁচটির বেশি ম্যাচে কোনো হলুদ কার্ড না পাওয়ায় তার আগের একটি হলুদ কার্ডের হিসাব বাতিল হয়ে গেছে। যদিও তার শৃঙ্খলাজনিত রেকর্ডে কার্ডটি থেকে যাবে, তবে এখন আর তাকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হচ্ছে না।

মায়ামি বর্তমানে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে থাকা নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে পরের ম্যাচ খেলবে তারা। বাংলাদেশ সময় আগামী সোমবার ভোরে হবে ম্যাচটি।

ব্যাটারি রিকশার বিধিমালা: নিরাপত্তা, নাকি জীবিকার ওপর বেড়া?

মেট্রোরেলে প্রবীণের মৃত্যু: একটু বসার জায়গা ছাড়েনি কেউ

উদীচীর ৫৮: কনটেন্টের কোলাহলে মুক্তবুদ্ধির ধ্রুবতারা

পরিচ্ছন্ন দেশ চাই, কিন্তু নিজেকে বদলাতে চাই না

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ