1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩০ Time View

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট ‘ফুটবল ফিয়েস্তা ৩.০’-এর শিরোপা জিতেছে টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স (টিএমডিএম) বিভাগ।

সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। নির্ধারিত সময়ে দুই দলের খেলা ১-১ গোলে ড্র থাকায় ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। এতে রানার্সআপ হয় ইএসই বিভাগ।

দুপুর ২টায় শুরু হওয়া ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখা যায়। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। নির্ধারিত সময়ে উভয় দল একটি করে গোল করায় ম্যাচের ফলাফল অমীমাংসিত থাকে। পরে টাইব্রেকারে ৩-১ গোলে জয় নিশ্চিত করে টিএমডিএম। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয় বিভাগটি।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। খেলার শুরুতে দেওয়া বক্তব্যে তিনি টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে যুক্ত বুটেক্স স্পোর্টস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যদের পরিশ্রমের প্রশংসা করেন। পরিকল্পনা প্রণয়ন, প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ, জার্সি বিতরণ এবং প্রতিটি ম্যাচ সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। ফাইনালে ওঠা দুই দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি টুর্নামেন্টে অংশ নেওয়া অন্য দলগুলোকেও সাধুবাদ জানান তিনি।

উপাচার্য তার বক্তব্যে খেলাধুলায় জয়-পরাজয়ের চেয়ে ক্রীড়াসুলভ মনোভাব, পারস্পরিক সৌহার্দ্য ও শৃঙ্খলাকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। খেলার মাঠে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। এসময় রেফারিদের উভয় দলের প্রতি নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি দর্শকদের মাঠের সীমানার বাইরে থেকে খেলা উপভোগ করতে বলেন, যাতে খেলা সুষ্ঠুভাবে পরিচালনায় কোনো বিঘ্ন না ঘটে। টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতার জন্য স্পন্সরদের প্রতিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি আরও জানান, ২০২৭ সালের জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে ‘স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্যালেন্ডার’ চালুর পরিকল্পনা রয়েছে। এ ক্যালেন্ডারে বছরজুড়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রীড়া, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমের সময়সূচি অন্তর্ভুক্ত থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আগে থেকেই বিভিন্ন আয়োজনে অংশগ্রহণের প্রস্তুতি নিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা, প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবিব, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. উম্মুল খায়ের ফাতেমা, আইটিইটি'র সহকারী ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন রাতুল এবং হিউ-টেক বিডির পক্ষে ৪৩তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও আয়োজক স্পোর্টস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন টিএমডিএম বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম শিহাব। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন একই বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মো. নূজহাত ইসলাম নির্জন। এছাড়া সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন ইএসই বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী রোমিনুর রহমান তালুকদার এবং সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছেন একই বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী মো. রিয়াজুল ইসলাম লিখন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ