1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব প্রধানমন্ত্রীর অ্যাটর্নি জেনারেলের সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানের সাক্ষাৎ শাটডাউনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, রোববার থেকে অবরুদ্ধ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের মধ্যেই নতুন উপাচার্য বোয়িং কেনায় কোনো ‘গোপন এজেন্ডা নেই’: প্রতিমন্ত্রী হুমায়ুন যুক্তরাষ্ট্রে প্রবাসীদের নতুন সংগঠন ‘ইউএসডিএন’র যাত্রা এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ এশিয়ান গেমস হকিতে ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

সমঝোতা না হলে ভোটের মাধ্যমে ছাত্রলীগের কমিটি: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮
  • ১০৫ Time View

ছাত্রলীগের সম্মেলন ও কমিটি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছাত্রলীগের কমিটি আমাদের যে নিয়ম আছে, সেভাবে হবে। কে কে প্রার্থী, ইতিমধ্যে তাদের তালিকা নেওয়া হয়েছে। ছাত্রলীগের নেতা নির্বাচনের পদ্ধতি আছে। তালিকায় আসা আগ্রহীদের ডেকে সমঝোতার চেষ্টা করা হয়। সমঝোতা হলে সেভাবে হবে। না হলে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোট হবে।

আজ বুধবার সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফরের বিষয়ে জানাতে করা সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

শেখ হাসিনা বলেন, ছাত্রলীগের কনফারেন্স যেভাবে হয়, হবে। আমাদের একটা নিয়ম আছে। ইতোমধ্যে কে কে প্রার্থী, তাদের কাছ থেকে প্রস্তাব এসেছে এবং ফরম ছাড়া হয়ে গেছে। সবাইকে নিয়ে বসা হয়। সমঝোতার চেষ্টা করা হয়। সমঝোতা না হলে ভোট হয়। সমঝোতা করে হবে বা আলোচনা করে হবে- এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর যদি সমঝোতায় না হয়, তাহলে ভোট হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘ভোটের আবার কিছু ভালো দিক আছে, মন্দ দিকও আছে। এটাও দেখতে হবে। আমরা চাই উপযুক্ত নেতৃত্ব ও ছাত্র। বয়সসীমা বেঁধে দেওয়া আছে। বয়সসীমার মধ্যে যারা সত্যিকারের ছাত্র, যারা মেধাবী, তারা যেন নেতৃত্বে আসে,সেটাই আমরা চাই। সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করব।’ আওয়ামী লীগই স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট নেওয়া শুরু করেছিল বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ