1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব প্রধানমন্ত্রীর অ্যাটর্নি জেনারেলের সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানের সাক্ষাৎ শাটডাউনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, রোববার থেকে অবরুদ্ধ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের মধ্যেই নতুন উপাচার্য বোয়িং কেনায় কোনো ‘গোপন এজেন্ডা নেই’: প্রতিমন্ত্রী হুমায়ুন যুক্তরাষ্ট্রে প্রবাসীদের নতুন সংগঠন ‘ইউএসডিএন’র যাত্রা এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ এশিয়ান গেমস হকিতে ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

মুখোশধারী ধর্মবাজদের প্রতিহত করতে হবে : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮
  • ৯৬ Time View

ধর্মের মুখোশ পরা ধর্মনাশী ধর্মবাজদের প্রতিহত করার আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ রবিবার রাজধানীর কমলাপুরে ঐতিহাসিক ধর্মরাজিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত ‘বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘ধার্মিকেরা ধর্মচচা করেন আর ধর্মের মুখোশধারী বা ধর্মবাজরা ধর্মনাশ করে। তারাই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও সমাজে বিশৃংখলাকারী।’

তিনি বলেন, ‘গৌতম বুদ্ধ অহিংসা ও শান্তির বাণী প্রচার করে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন। মহামতি বুদ্ধ এবং সকল ধর্মের অনুসারীদের সুন্দর সমাজ প্রতিষ্ঠায় মুখোশধারী ধর্মবাজদের প্রতিহত করতে হবে।’

তথ্যমন্ত্রী বলেন, ধর্ম ও শান্তির আদর্শ নিয়মতান্ত্রিক জীবনের শিক্ষা দেয় আর দন্ডিত অপরাধীকে আইনের উর্ধ্বে রাখার নির্লজ্জ অপচেষ্টাকারীরা যেমন আইন মানেনা, তেমনি ধর্মও মানেনা। সেকারণেই রাজাকার-জঙ্গি-জামাত ও তাদের দোসররা সকল ধার্মিক ও শান্তিপ্রিয় মানুষের শত্রু। শান্তির পথে আগুয়ান হতে এদের সমবেতভাবে প্রতিহত করতে হবে। সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো’র সভাপতিত্বে সভায় সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বক্তব্য রাখেন। বাসস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ