1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮
  • ৫৬ Time View

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিরা। এসময় তারা রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

অস্ট্রেলিয়ায় তিন দিনের সফর শেষে গতকাল রবিবার রাত ১২.৫০ মিনিটে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালেই রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন পরিদর্শনে আসা জাতিসংঘের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠক করেন তিনি।

গতকাল রবিবার জাতিসংঘের প্রতিনিধি দল উখিয়া ও বান্দরবানের রোহিঙ্গা শিবির পরিদর্শন করে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বপ্রাপ্ত পেরুর সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো মেজা-চুয়াদ্রার নেতৃত্বে রোববার সকাল সাড়ে ৯টার দিকে প্রতিনিধি দলটি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষংছড়ির তুমব্রুর কোনারপাড়া জিরো পয়েন্ট যান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা-জাতিসংঘ নিরাপত্তা পরিষদ-রোহিঙ্গা।

নো-ম্যানস ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিন দেখে তারা উখিয়ার বালুখালী-০২ ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি কারেন পিয়ার্স বলেন, ‘এটি আমাদের ব্যর্থতা, আমরা মিয়ানমারের এই জাতিগত নিধনকে এড়িয়ে গেছি। সংকট সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মিয়ানমারকে চাপ দেবে এবং সমাধানে বাংলাদেশের পাশে থাকবে। এটা সুস্পষ্ট যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এ দায় এড়িয়ে যাবার সুযোগ নেই।’

প্রতিনিধি দল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে ওই সময় কথা বলেন নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের সাথে। উচ্চ পর্যায়ের এ প্রতিনিধি দলকে কাছে পেয়ে নির্যাতিত রোহিঙ্গারা তাদের উপর মিয়ানমারে চালানো নির্যাতনের বর্ণনা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ