1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত পুরনো বাণিজ্য মেলার মাঠে মিলেছে ২০ ককটেল ও পেট্রোলবোমা: এসআরবি দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ১৪ শিক্ষক, ইন্ধনের অভিযোগ বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান জস বাটলার পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন ব্রেকিং নিউজ : গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি রাজধানীতে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার | Boishakhi Online ছাত্রলীগ নেতার পোস্টে ‘রিঅ্যাক্ট’, চবি ছাত্রকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রশিবির ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট | Boishakhi Online

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে না পারলেও বিএনপি অংশ নেবে’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮
  • ১৩২ Time View

আইনি জটিলতার কারণে কারান্তরীণ খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারলেও বিএনপি ‘নিশ্চিত’ নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার দুপুরে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতামূলক আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে এটা নিশ্চিত। খালেদা জিয়া অংশ নিতে পারবেন কি না এটা আদালতের এখতিয়ার। আইনি জটিলতার কারণে খালেদা জিয়া অংশ নিতে না পারলেও বিএনপি মাঠে আছে, তারা আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে অংশ নেবে।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘বিএনপি দাবি করছে, কারারুদ্ধ খালেদা জিয়া অনেক শক্তিশালী, তাহলে বিএনপি কেন নির্বাচনে আসবে না? একজনের ওপর একটি দল নির্ভর করে না’।

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি ভেবেছিল খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় হওয়া এবং গ্রেপ্তারের পর রাজপথে উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে, বঙ্গোপসাগরে ঢেউ নামবে। কিন্তু তা হয়নি। এ বিষয়ে মানুষের সাড়া মেলেনি। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির ইতিহাস নেই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ