1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে আগ্রহী আরও দুই ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও বৃত্তি দিলো আইএফআইসি ব্যাংক চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ সেই হ্যারিসের গোলেই আবার হারল বাংলাদেশ বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত পুরনো বাণিজ্য মেলার মাঠে মিলেছে ২০ ককটেল ও পেট্রোলবোমা: এসআরবি দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ১৪ শিক্ষক, ইন্ধনের অভিযোগ

ইতালি থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮
  • ১০৩ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি এবং ভ্যাটিকান সিটিতে ৪ দিনের সরকারি সফর শেষে দেশের পথে রওনা দিয়েছেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ বৃহস্পতিবার সকালে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানান।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

এর আগে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার গত রাতে ফিউমিসিনো বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রধানমন্ত্রী ইতালিতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুয়াংবোর আমন্ত্রণে ইফাদের ৪১তম পরিচালনা পর্ষদের বার্ষিক অধিবেশনে যোগদান করেন।

পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে শেখ হাসিনা হলি সি (ভ্যাটিকান সিটি) সফর করেন এবং পোপ ও সেক্রেটারী স্টেট অব ভ্যাটিকান সিটি কার্ডিনাল পেইত্রো পারোলাইনের সঙ্গে বৈঠক করেন।
খবর বাসস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ