1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু জঙ্গল সলিমপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ঘিরে স্থানীয়দের বিক্ষোভ চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড বাংলাদেশের

যাত্রীবাহী বিমানে ‘আল কায়েদা হামলার ষড়যন্ত্র’ নস্যাৎ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ মে, ২০১২
  • ১৪৭ Time View

যাত্রীবাহী বিমানে ‘আল কায়েদার হামলা পরিকল্পনা’ নস্যাৎ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।

গত সোমবার মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, এ বোমাটি ২০০৯ সালের ২৫ ডিসেম্বর বড়দিনে মিশিগান রাজ্যের ডেট্রয়েটে সেই ব্যর্থ আন্ডাওয়্যার বোমার উন্নত সংস্করণ।

ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র কেইটলিন হেডেন বলেছেন, প্রেসিডেন্ট ওবামাকে আগেই নিশ্চিত করা হয়েছিল যে, এ হামলা সাধারণ মানুষের জানমালের জন্য হুমকি নয়।

এ ষড়যন্ত্রের কথা প্রেসিডেন্ট ওবামাকে গত এপ্রিলেই জানানো হয়। আর তখনই তিনি গোয়েন্দা সংস্থাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বলে জানিয়েছেন হেডেন।

অপরদিকে অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) বলছে, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো সক্রিয় ষড়যন্ত্র নেই।

ডিএইচএস’র মুখপাত্র ম্যাট চ্যাডলার বলেছেন, ‘এই মুহূর্তে আমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী ষড়যন্ত্রের কোনো সুনির্দিষ্ট এবং নির্ভরযোগ্য তথ্য পাইনি।’

তবে ষড়যন্ত্র বড় ধরনের না হলেও আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহতের এক বছর পুর্তিতে প্রতিশোধমূলক হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না মার্কিন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা।

উল্লেখ্য, গত বছরের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন মেরিনের বিশেষ বাহিনী সিলের অভিযানে নিহত হন আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ