1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ নির্বাচনে অপতথ্য বা তথ্যের অপপ্রচারই বড় চ্যালেঞ্জ : ইসি সচিব এবারের ভোটে জালিয়াতি হওয়ার কোনো সম্ভাবনা নেই : মির্জা ফখরুল শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান প্রবাসী আয় প্রবাহে ঊর্ধ্বগতি, চলতি অর্থবছরে ২১ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি মানুষ অনেক কষ্টে, রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে : মির্জা আব্বাস ব্যবসার পরিবেশ উন্নয়নে ন্যায্যতা ও নৈতিকতার চর্চার ওপর গুরুত্বারোপ নিলামে ১৭১ মিলিয়ন ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক শিশু আয়ানের মৃত্যু : ইউনাইটেড হাসপাতালের তিন চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড

খুনিরা যতই প্রভাবশালী হোক বিচার হবে: কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০১৭
  • ৭৫ Time View

সিলেটে এক মাসের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলে দুই ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার সিলেটে দলের সদস্য সংগ্রহ অভিযানে তিনি বলেন, “দুচারজন সন্ত্রাসীর কারণে পার্টির বদনাম হতে পারে না। খুনের নেপথ্যে যারা আছেন, যতই প্রভাবশালী হোন বিচার হবেই।”

গত সোমবার সিলেট নগরীর টিলাগড়ে ছাত্রলীগকর্মী ওমর মিয়াদ (২২) ছুরিকাঘাতে নিহত হন। এর আগে ৬ সেপ্টেম্বর নগরীর শিবগঞ্জে প্রতিপক্ষ গ্রুপের কর্মীদের ছুরিকাঘাতে নিহত হন ছাত্রলীগ কর্মী জাকারিয়া মোহাম্মদ মাসুম। এ দুই ঘটনার পর ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি জেলা কমিটি বিলুপ্ত করেছে।

নগরীর রেজিস্টারী মাঠে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাদের বলেন, “শেখ হাসিনার নির্দেশে খুনের বিষয়ে খোঁজ নিতে এসেছি, খুনি যেই হোক রেহাই নেই। খুনিদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।”

অফিসে বসে সদস্য না করে কর্মী সংগ্রহের জন্য নেতাকর্মীদেরকে ঘরে ঘরে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “এবার সদস্য সংগ্রহ অভিযানে আওয়ামী লীগের টার্গেট নারী ভোটার।”

বিএনপিকে ইঙ্গিত করে বলেন, যত ইস্যু ধরে সব ইস্যুই হাতছাড়া হয়ে যায়। চিফ জাস্টিসকে নিয়ে কত খেলা খেলল। এখন আবার নির্বাচন কমিশন নিয়ে খেলছে। লন্ডনে বসে খালেদা নীল নকশা করেছেন, কিন্তু ২০০১ সালের পুনরাবৃত্তি দেশে আর হবে না।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, সদস্য রফিকুর রহমান, সিলেট মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সভাপতি লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ