1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি ৬৪ জেলায় কমিটি দিল এনসিপি, অক্টোবরের মধ্যে সব উপজেলায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর বুলবুলের খুঁটির … খুলনা মহানগর ছাত্রদলের জরুরি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ খুলনায় ৫ দিনব্যাপী টি-২০ এশিয়া কাপ অন্ধদের ক্রিকেট কাউন্সিলের … রাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপে ২ মাসে ১৪৬১ অভিযোগ দালাল সামলাতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ঢাকা মেডিকেলের নতুন পরিচালক

সাভারে আশার মাঠকর্মী খুন : গ্রেফতার ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭
  • ১৮২ Time View

ঢাকার সাভার উপজেলায় নিখোঁজের ৬ দিন পর বেসরকারি ক্ষুদ্রঋণদাতা আশার এক নারী মাঠকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। যাকে ঋণগ্রহণকারীরা হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত সাবিনা ইয়াসমিন উর্মি (৩০) গাইবান্ধা সদর থানার রঘুনাথপুর গ্রামের আবদুর রহমানের মেয়ে। তিনি সাভার উপজেলার আশুলিয়া চক্রবর্তী এলাকায় স্বামী জাহিদ হাসানের সঙ্গে ভাড়া বাসায় থেকে আশার মাঠকর্মী হিসেবে কাজ করতেন।

আশুলিয়া থানার এসআই আশরাফুল আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক দম্পতিকে গ্রেফতার করে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে কবিরপুর দেওয়ানপাড়া এলাকা থেকে বুধবার রাতে তার লাশ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন দেওয়ানপাড়ার মোসলেম হোসেন ও তার স্ত্রী রাজিয়া আক্তার। তারা দুজন ওই আশার গ্রাহক।

এসআই আশরাফুল বলেন, গত বৃহস্পতিবার সাবিনা মোসলেমের বাড়িতে ঋণের টাকা উত্তোলনের জন্য যাওয়ার পর নিখোঁজ হন। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। ওই দিন রাতেই আশা কর্তৃপক্ষ আশুলিয়া থানায় জিডি করে। সাবিনার মোবাইল ফোন সর্বশেষ ব্যবহৃত হয় মোসলেমের বাড়ির আশপাশে। তদন্ত শেষে বুধবার মোসলেম ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেন।

রাতেই তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মোসলেমকে সঙ্গে নিয়ে দেওয়ানপাড়া বাংলাদেশ বেতারের সীমানার পাশে ঝোপের ভেতরে মাটি খুঁড়ে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয় বলে জানান এসআই আশরাফুল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ