1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি ৬৪ জেলায় কমিটি দিল এনসিপি, অক্টোবরের মধ্যে সব উপজেলায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর বুলবুলের খুঁটির … খুলনা মহানগর ছাত্রদলের জরুরি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ খুলনায় ৫ দিনব্যাপী টি-২০ এশিয়া কাপ অন্ধদের ক্রিকেট কাউন্সিলের … রাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপে ২ মাসে ১৪৬১ অভিযোগ দালাল সামলাতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ঢাকা মেডিকেলের নতুন পরিচালক

শেখ রাসেলের জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭
  • ১৭৯ Time View

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৪তম জন্মদিনে আজ মাগরিবের নামাজের পর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেখ রাসেলের বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিলে বিশেষ মুনাজাতে শেখ রাসেল এবং বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

বিশেষ মুনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহেনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

সোবহানবাগ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ মো. লিয়াকত হোসেইন মুনাজাত পরিচালনা করেন।

শেখ হেলাল উদ্দিন এমপি, এ এফ এম বাহাউদ্দিন নাসিম এমপি, শেখ কবির হোসেন ও শেখ জুয়েলসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা মাহফিলে যোগ দেন।
শেখ রাসেলের জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী

এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবন ও বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের কর্মকর্তা-কর্মচারীরা মিলাদ ও দোয়া মাহফিলে শরিক হন।

১৯৬৪ সালের এই দিনে শেখ রাসেল ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে কিছু বিপথগামী জুনিয়র সেনা কর্মকর্তার হাতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যসহ শেখ রাসেল নৃশংসভাবে হত্যাযজ্ঞের শিকার হন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ