1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি ৬৪ জেলায় কমিটি দিল এনসিপি, অক্টোবরের মধ্যে সব উপজেলায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর বুলবুলের খুঁটির … খুলনা মহানগর ছাত্রদলের জরুরি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ খুলনায় ৫ দিনব্যাপী টি-২০ এশিয়া কাপ অন্ধদের ক্রিকেট কাউন্সিলের … রাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপে ২ মাসে ১৪৬১ অভিযোগ দালাল সামলাতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ঢাকা মেডিকেলের নতুন পরিচালক

লাইসেন্সবিহীন কোনও ফার্মেসি থাকলে কঠোর পদক্ষেপ: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭
  • ১৮৭ Time View

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম দেশের সব ফার্মেসিকে লাইসেন্সের আওতায় আসার জন্য চার মাস সময় দিয়েছেন। এরপরও সেগুলো লাইসেন্সবিহীন থাকলে কঠোর পদক্ষেপ নিতে ওষুধ প্রশাসন অধিদফতরের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।

আজ বুধবার ‘জাতীয় ওষুধনীতি-২০১৬ বাস্তবায়ন কৌশল’ বিষয়ক এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘দেশে ১৯ হাজার ২৪ টি লাইসেন্সবিহীন ওষুধের দোকান রয়েছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আপনারা দেখবেন কাকে কাকে লাইসেন্স দেওয়া যায়, তাদেরকে দেবেন। আর যারা যোগ্য নয় তাদেরকে লাইসেন্স দেবেন না। চার মাসের মধ্যে ওষুধের দোকানগুলো লাইসেন্স না নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

স্বাস্থ্যমন্ত্রী জানান, লাইসেন্সবিহীন কোনও ওষুধ বাজারে বিক্রি হবে না, সরকারের এমন কঠোর মনোভাব রয়েছে। ওষুধনীতি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।

ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়েও ওষুধ প্রযুক্তি বিভাগের শিক্ষক অধ্যাপক এবিএম ফারুক, ডায়াবেটিস সমিতির সভাপতি একে আজাদ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ ওষুধ শিল্প সমিতি, ক্যামিস্ট অ্যান্ড ড্রাগিস্ট শিল্প সমিতির প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ