1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি ৬৪ জেলায় কমিটি দিল এনসিপি, অক্টোবরের মধ্যে সব উপজেলায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর বুলবুলের খুঁটির … খুলনা মহানগর ছাত্রদলের জরুরি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ খুলনায় ৫ দিনব্যাপী টি-২০ এশিয়া কাপ অন্ধদের ক্রিকেট কাউন্সিলের …

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭
  • ১৬৭ Time View

কক্সবাজার সদর উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শিশুধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোরে খুরুশকুল এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ সেলিম (২২) কক্সবাজার শহরের বিমানবন্দর সড়কের নতুন ফিশারিপাড়ার (মগচিতাপাড়া) মোহাম্মদ ইউনুসের ছেলে।

র‌্যাব ৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন বলেন, সেলিম ও তার সহযোগীরা খুরুশকুল এলাকায় অবস্থান করছে- এমন খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালায়। র‌্যাবের দিকে তারা অতর্কিতে গুলি ছুড়তে শুরু করে। র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে ১৫ রাউন্ড গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে সেলিমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ওয়ানশুটারগান উদ্ধার করা হয় বলে তিনি জানান।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট ফিশারিপাড়ায় ৩ বছরের এক শিশু ধর্ষিত হয়। এ ঘটনায় সেলিমকে আসামি করে মামলা করেন শিশুর বাবা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ