1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি ৬৪ জেলায় কমিটি দিল এনসিপি, অক্টোবরের মধ্যে সব উপজেলায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর বুলবুলের খুঁটির … খুলনা মহানগর ছাত্রদলের জরুরি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ খুলনায় ৫ দিনব্যাপী টি-২০ এশিয়া কাপ অন্ধদের ক্রিকেট কাউন্সিলের …

আবারও রোহিঙ্গাবাহী নৌকাডুবি : ১০ লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭
  • ১২৫ Time View

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকার সাগরে রোহিঙ্গাবাহী আরও একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় নিখোঁজ হয়েছে আরও প্রায় ৩৩ জন।

আজ সোমবার ভোররাত ৪টার দিকে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছে ৪ নারী ও ৬ শিশু।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন খান বলেন, নৌকাটিকে ৬৫ জন্য যাত্রী ছিলেন। তাদের মধ্যে ২২ জনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। সেই হিসেবে এখনো ৩৩ জন নিখোঁজ রয়েছেন।

নৌকাডুবির পর কোস্টগার্ড, পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধারে এগিয়ে আসে বলে তিনি জানান।

গত ২৯ আগস্ট থেকে ১৬ অক্টোবর পর্যন্ত নাফ নদী ও সাগরে রোহিঙ্গাবাহী ২৬টি নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকাডুবিতে এ পর্যন্ত ১৮০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৭৯ জন রোহিঙ্গা। অন্যজন বাংলাদেশি নৌকার মাঝি। রোহিঙ্গাদের লাশের মধ্যে ৯০ জন শিশু, ৬০ জন নারী ও ২৯ জন পুরুষ।

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে সে দেশের সেনাবাহিনী মুসলিম রোহিঙ্গাদের দমন অভিযান শুরুর পর ৫ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর আগে থেকে বাংলাদেশে রয়েছে আরও ৪ লাখের বেশি রোহিঙ্গা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ