1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি ৬৪ জেলায় কমিটি দিল এনসিপি, অক্টোবরের মধ্যে সব উপজেলায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর বুলবুলের খুঁটির … খুলনা মহানগর ছাত্রদলের জরুরি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ খুলনায় ৫ দিনব্যাপী টি-২০ এশিয়া কাপ অন্ধদের ক্রিকেট কাউন্সিলের …

লাস ভেগাসের হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০১৭
  • ১২৭ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে রবিবার রাতে নির্বিচারে গুলি চালিয়ে ৫৯ জনকে হত্যার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

কাপুরুষোচিত এই ঘটনার পর পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্ট ও জনগণ বিশেষ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শেখ হাসিনা বলেন, ‘আমরা বাংলাদেশের জনগণ এই কঠিন সময়ে সহানুভূতি ও সমর্থন নিয়ে আপনার পাশে রয়েছি।’

তিনি বলেন, ‘নিহতদের আত্মার মুক্তি কামনায় আমরা সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করছি এবং এই হামলায় যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

কর্তৃপক্ষ জানায়, রবিবার রাতে লাস ভেগাসে মান্দালায় বে রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর পাশের রাস্তায় একটি সংগীত উৎসবে এক বন্দুকধারী নির্বিচারে গুলি চালানোয় অন্তত ৫৯ জন নিহত এবং অপর ৫২৫ জন আহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ