1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি ৬৪ জেলায় কমিটি দিল এনসিপি, অক্টোবরের মধ্যে সব উপজেলায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর বুলবুলের খুঁটির … খুলনা মহানগর ছাত্রদলের জরুরি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ খুলনায় ৫ দিনব্যাপী টি-২০ এশিয়া কাপ অন্ধদের ক্রিকেট কাউন্সিলের …

বাংলাদেশে আসছেন জাতিসংঘ ও ইউনিসেফের দুই কর্মকর্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০১৭
  • ১১৫ Time View

মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভয়াবহ মানবিক বিপর্যয় দেখতে ৩ দিনের সফরে আগামীকাল ঢাকা আসছেন জাতিসংঘের মানবিক এবং জরুরি ত্রাণ বিষয়ক সমন্বয়কারি আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক ও জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক। ইউনিসেফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।

সফরকালে তারা আগামীকাল ২ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন এবং ৩ অক্টোবর জেলা শহরের ওসান প্যারাডাইস হোটেলে দুপুর ২টায় সাংবাদ সম্মেলন করবেন।

গত আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনীর পরিকল্পিত হত্যা ও ধ্বংসযজ্ঞে প্রাণ ভয়ে ৫ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এর মধ্যে ৬০ শতাংশ নারী ও শিশু।

জাতিসংঘের হিসেব মতে, এ পর্যন্ত ৭ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ