1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি ৬৪ জেলায় কমিটি দিল এনসিপি, অক্টোবরের মধ্যে সব উপজেলায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর বুলবুলের খুঁটির … খুলনা মহানগর ছাত্রদলের জরুরি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ খুলনায় ৫ দিনব্যাপী টি-২০ এশিয়া কাপ অন্ধদের ক্রিকেট কাউন্সিলের …

প্রধানমন্ত্রী দেশে ফিরবেন ৭ অক্টোবর

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০১৭
  • ১২৭ Time View
আগামী ৭ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থান করছেন। সেখান থেকে লন্ডন হয়ে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আজ শনিবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নির্ধারিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর আগামী সোমবার ২ অক্টোবর দেশে ফেরার কথা ছিল। এ জন্য জাতিসংঘের কর্মসূচি শেষে ২২ সেপ্টেম্বর তিনি নিউইয়র্ক থেকে ওয়াশিংটন যান। সেখানে ছেলে সজীব ওয়াজেদ জয়ের পরিবারের সঙ্গে এক সপ্তাহ কাটিয়ে ২৯ সেপ্টেম্বর দেশের উদ্দেশে তার রওনা হওয়ার কথা ছিল।
কিন্তু ‘হঠাৎ পেটে ব্যথা’ অনুভব করায় প্রধানমন্ত্রীকে ওয়াশিংটনের স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং ‘গলব্লাডারে অস্ত্রোপচারের’ সিদ্ধান্ত নেন। ২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টায় সফল অস্ত্রোপচার হয় তার। এ কারণে প্রধানমন্ত্রীর দেশে ফেরার তারিখ পেছানো হয়।
উল্লেখ্য, জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বক্তৃতা করেন তিনি।
এ ছাড়া প্রধানমন্ত্রী নিউইয়র্কে অবস্থানকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভায় অংশ নেন এবং বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ