1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

‘আংশিক বাস্তবায়ন’ হচ্ছে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭
  • ১৯৮ Time View

কয়েকটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের আমেরিকায় ঢোকা নিষিদ্ধ করে প্রেসিডেন্ট ট্রাম্প যে নির্দেশনা দিয়েছিলেন, তার ‘আংশিক বাস্তবায়নে’ রাজী হয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।

এর ওপর আদালতের যে নিষেধাজ্ঞা ছিল তা আংশিকভাবে তুলে নিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। ট্রাম্প তার প্রতিক্রিয়ায় বলেছেন, এটি আমেরিকার জাতীয় নিরাপত্তার বিজয়। তবে এই নীতি বহাল থাকবে কি বাতিল করা হবে – সেই প্রশ্ন এখনও বিবেচনা করছে আদালত।

আদালতের রুলিংএ বলা হয়, বাস্তবতার দিক থেকে দেখলে এমন কোন বিদেশী – যার যুক্তরাষ্ট্রের কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে প্রকৃতপক্ষেই সম্পর্ক আছে তার ক্ষেত্রে এই নির্বাহী আদেশ প্রয়োগ না করা যেতে পারে।

অন্য বিদেশীদের ক্ষেত্রে এই নির্বাহী আদেশ প্রযুক্ত হবে – বলছেন সুপ্রিম কোর্ট।

প্রেসিডেন্টের নির্দেশনায় ছ’টি মুসলিম প্রধান দেশ ইরান, লিবিয়া,সোমালিয়া, সিরিয়া , সুদান ও ইয়েমেনের নাগরিকদের ৯০ দিনের জন্য আমেরিকায় ঢোকা নিষিদ্ধ করা হয়।

এছাড়া, ১২০ দিনের জন্য আমেরিকার শরণার্থী পূনর্বাসন কর্মসূচি স্থগিত রাখার কথাও রয়েছে ওই নির্দেশনায়।

আমেরিকার সর্বোচ্চ আদালতের রায়ে এখন এটা আংশিক কার্যকর হবে।

বিবিসির বিশ্লেষক এন্টনি জুরকার বলছেন, এতে মি ট্রাম্প-এর বিজয় হয়েছে। এখন অভিবাসী এবং শরণার্থীদের – যুক্তরাষেট্রর কোন পরিবার, শিক্ষা-প্রতিষ্ঠান বা চাকরির সম্পর্ক না থাকলে তার জন্য আমেরিকায় ঢোকা কঠিন হবে।

তিনি বলেন, এতে আরো বোঝা যায় জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট ক্ষেত্রে আমেরিকায় প্রেসিডেন্ট কতটা ক্ষমতাবান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ